ওকেলো বলেছিলেন, সবাই যুদ্ধে মানুষ মারতে বা এক কারণে যায় না। কেউ হয়তো
যুদ্ধে যোগ দেয় শুধু নিজের শহর. স্বজনরা আক্রান্ত হয়েছিল বলে।
এবার আমাকে একটু খোলাসা হতেই হলো ওকেলোর কাছে।
আমি: প্রশ্নটা আমার নিজের একান্ত ব্যক্তিগত জীবনের কথা। ব্যাপারটা খুব স্পর্শকাতর।
আশা করবো, আপনি এটা গোপন রাখবেন।
আসলে আমার বয়ফ্রেন্ড ইগর…ও বিচ্ছিন্নতাবাদীদের শিবিরে যোগ দিয়েছে। তিনমাসের
ট্রেনিং শেষ। ওকে ফ্রন্টে পাঠানো হয়েছে যুদ্ধ করতে। ইগর নিজে থেকেই গেছে যুদ্ধে।
আর…এটা স্বীকার করতে আমার কষ্টই হচ্ছে… আপনি যে শান্তিপ্র...