Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

প্রিয় ৫ বই

  • অডিসি অব আ মডার্ন সিক্যুয়েল— নিকোস কাজানজাকিস
  • রেজারেকশন— লিও টলস্টয়
  • ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট— ফিওদর দস্তয়েভস্কি
  • খোয়াবনামা— আখতারুজ্জামান ইলিয়াস
  • অ্যারো অব গড— চিনুয়া আচেবে
খালিকুজ্জামান ইলিয়াস
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৩:২০
প্রিয় ৫ বই

আমার এ-জীবনে এমন কিছু বই আছে যারা আমাকে গড়েছে, ভেঙেছে এবং আবার নতুন করে গড়েছে। ব্যক্তিগত পাঠের সেই মানচিত্র থেকে পাঁচটি বইয়ের নাম যদি করতেই হয়, তবে সে তালিকায় প্রথমেই আসবে নিকোস কাজানজাকিসের ‘ওডিসি অব আ মডার্ন সিক্যুয়েল’। হোমারের ওডিসিয়াস ইথাকায় ফেরার পরও যে থামেনি, আবার পাল তুলেছে অজানার উদ্দেশে, কাজানজাকিস তাকে টেনে নিয়ে গেছেন এক দীর্ঘ আধুনিক মহাকাব্যে; ৩৩,৩৩৩ পঙক্তির এই বিপুল আয়োজন আসলে এক আধ্যাত্মিক অভিযাত্রা, যেখানে মানুষ একই সঙ্গে দেহ ও আত্মার মুক্তি খোঁজে।

দ্বিতীয় বই টলস্টয়ের ‘রেজারেকশন’। অনেকের কাছে ‘ওয়ার অ্যান্ড পিস’ বা ‘আনা কারেনিনা’ শীর্ষে থাকলেও, টলস্টয়ের শেষ জীবনের এই উপন্যাসটি আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয়। রাজকুমার নেখলুদভ যখন আদালতে জুরি হিসেবে বসে আবিষ্কার করে, পতিতা হয়ে যাওয়া কাতুশা সেই মেয়ে যাকে একদিন সে প্রতারণা করেছিল, তখন তার ভেতরের নৈতিক জাগরণ যেন এক মহাপ্রলয় হয়ে নামে। এ উপন্যাস অনুতাপ আর সামাজিক ন্যায়ের প্রশ্নকে এমন তীব্রভাবে তোলে যে পড়তে পড়তে বারবার নিজের ভেতরেও এক ‘পুনরুত্থান’-এর তাড়না অনুভব করি।

তৃতীয় বইটি দস্তয়ভস্কির ‘ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট’। অসুস্থ, দারিদ্র্যপীড়িত এক তরুণ রাস্কলনিকভ নিজেকে অসাধারণ মানুষ প্রমাণ করতে গিয়ে খুন করে বসে বৃদ্ধা সুদখোরকে; তারপর শুরু হয় তার বিবেকের নরকযন্ত্রণা। দস্তয়ভস্কি অপরাধের চেয়েও শাস্তির এই মনস্তাত্ত্বিক নরককে এঁকেছেন এমন গভীরতায় যে, প্রতিটি পৃষ্ঠায় শিরদাঁড়া বেয়ে অপরাধবোধের শীতল স্রোত নামে। দস্তয়ভস্কির জগতে এটাই আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন।

চতুর্থ বইটি আমার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত—আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোয়াবনামা’। বগুড়ার কাৎলাহার বিলকে ঘিরে গড়ে ওঠা গিরিরডাঙা-নিজগিরির ডাঙার প্রত্যন্ত জনপদের কাহিনি এটি। তেভাগা আন্দোলন, সিপাহি বিদ্রোহের স্মৃতি, ফকির-সন্ন্যাসী বিদ্রোহের লোকশ্রুতি আর ১৯৪৭-এর দেশভাগের উত্তাল সময়—ইতিহাসের এই সব পরতে পরতে আখতারুজ্জামান মিশিয়ে দিয়েছেন মিথ, স্বপ্ন আর জাদুবাস্তবতার এক মায়াবী জাল। ফকির আর তমিজের বাপের চরিত্রের ভেতর দিয়ে বাংলার কৃষকসমাজের বিক্ষুব্ধ সময় এমন শিল্পে উত্তীর্ণ হয়েছে যা বারবার বিস্মিত করে। একে শুধু বই বললে কম বলা হয়—এ যেন বাংলার মাটি-জল-মানুষের স্বপ্নময় দলিল।

আর পঞ্চম বইটি হলো চিনুয়া আচেবের ‘অ্যারো অব গড’। আচেবের ‘থিংস ফল অ্যাপার্ট’-এর কথা বেশি বলা হয়, কিন্তু আমার মতে ‘অ্যারো অব গড’ আরও সুগভীর। ইগবো গ্রামের প্রধান পুরোহিত এজুলু যখন ঔপনিবেশিক শাসন আর খ্রিষ্টান মিশনারিদের প্রতাপের মুখে নিজের কর্তৃত্ব ও বিশ্বাসের জগৎ ধরে রাখতে চায়, তখন তার একার ট্র্যাজেডি হয়ে ওঠে গোটা একটি সভ্যতার চূর্ণ হওয়ার প্রতীক। আচেবে পিতৃ-অধিষ্ঠিত এই ক্ষমতার ভাঙনকে যে অনিবার্য করুণরসে ভিজিয়ে দিয়েছেন, তা আমাকে গভীরভাবে আপ্লুত করে।         

অনুলিখন: শিমুল সালাহ্উদ্দিন

খালিকুজ্জামান ইলিয়াসবইপ্রিয় বইমানচিত্রঅভিযাত্রা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    advertiseadvertise