Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সাহিত্য

সুকান্ত ভট্টাচার্য : রোমান্টিক কবিকুলের বিপ্লবী প্রতিনিধি

এস.এম. আবু বকর
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ২১:৩০
শেয়ার করুন:
সুকান্ত ভট্টাচার্য : রোমান্টিক কবিকুলের বিপ্লবী প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়

শিরোনাম দেখে হয়তো অনেকেই চমকে উঠেছেন। চমকে উঠবারই কথা। আমরা জানি সুকান্ত ভট্টাচার্য ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য ও সার্বক্ষণিক সক্রিয় কর্মী ছিলেন। তার বিশ্বাস দ্বান্দ্বিক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদী দর্শনে। তার দর্শন ঐতিহাসিক যুক্তিতে ভবিষ্যৎ সমাজ বলতে সমাজতান্ত্রিক সমাজ এবং পরিণতিতে সাম্যবাদী সমাজের সিদ্ধান্তে পৌঁছায়। ব্যক্তি সুকান্তের আবেগ তাই সমাজতন্ত্র ও সাম্যবাদী সমাজ নির্মাণে বিভোর। শুধু বিভোর নয়, সুকান্ত বলা যায়, তার জীবন উৎসর্গ করেছেন সেই আকাঙ্ক্ষিত সমাজ নির্মাণের উদ্দেশ্যে। তবে যে কারণে ও যে সকল কারণে এবং যে স্বপ্নে সুকান্ত জীবন উৎসর্গ করেছিলেন সেই কারণ ও স্বপ্ন আজ প্রশ্ন সাপেক্ষ। সে আলোচনা ভিন্ন প্রসঙ্গ। আমরা শুধু সুকান্তের ও তার সমকালের উপাত্ত নিয়ে ও স্বপ্ন নিয়ে যা তার কবি সত্তার পেছনে সক্রিয় ছিল সেই প্রসঙ্গে কথা বলবো। যে কবি সম্পূর্ণ বস্তুবাদী সেই কবি আবার রোমান্টিক হন কি করে? প্রশ্নটা যৌক্তিক, কিন্তু বিচার বিশ্লেষণের দাবি রাখে। আমিও একদিন চমকে উঠেছিলাম যেদিন কবি বায়রন সম্পর্কে রাসেলের মন্তব্য দেখেছিলাম, ‘Byron’s romanticism, it must be confirmed, was only half sincere.’ (রাসেল, পাশ্চাত্য দর্শনের ইতিহাস)। অথচ বায়রনকে আমরা বিদ্রোহী কবি বলে জানি। অর্ধ বা পূর্ণ যাই হোক না কেন রাসেল উল্লেখ করেছেন রুশো ও বায়রন দুইজনই রোমান্টিক।

তাহলে আমাদের রোমন্টিকবাদ কেমন তা সামান্য দেখে নেয়া উচিত। এক্ষেত্রে আমি শুধু মাত্র আর্নেস্ট ফিশার-এর শিল্প, সাহিত্য ও পুজিবাদ গ্রন্থ অনুসরণে দুই একটি কথা বলবো।

অষ্টাদশ শতকে আমাদের দৃশ্যমান পৃথিবীটা বদলে গেল। কারণ শিল্প বিপ্লব। কিছু বৈজ্ঞানিক আবিষ্কার তার অনুষঙ্গ। বিশাল বিশাল শিল্প কারখানা হলো। হাজার হাজার শ্রমিক কর্মরত সেখানে। সামন্ততান্ত্রিক সমাজ কাঠামোতে ভূমিদাস, গ্রামীণ কারিগর ও ভূ-স্বামী নিয়ে সমন্বিত একটি সরল সমাজে জীবন-যাপনে মানুষ অভ্যস্ত ছিল। কালক্রমে জনসংখ্যা বৃদ্ধির ফলে ভূমিতে শ্রম অতিমাত্রায় উদ্বৃত্ত হয়ে গেল। এই উদ্বৃত্ত শ্রম দলে দলে শহরের কারখানায় চলে এলো। পুঁজিবাদ চায় সস্তা শ্রম। গৃহবন্দী নারীও নারী স্বাধীনতার নামে কারখানার শ্রম দাসে পরিণত হলো অনেকে। নারী নূন্যতম স্বাধীনতা পেল, কিন্তু স্বাধীনতা দেবার উদ্দেশ্যে তাদের ঘরের বাইরে আনা হয়নি, উদ্দেশ্য সস্তা শ্রম ও মুনাফা। প্রাচীন অভিজাততন্ত্রের প্রচলিত মূল্যবোধ হুড়মুড় করে ভেঙ্গে পড়ল নব উত্থিত পুঁজিবাদী সমাজে।

শ্রম দাও মজুরি নাও এই তার নীতি। ফলে অভিজাত বলে যারা অহংকারের অশ্ব চড়তো তাদের বংশধররাও শ্রমদাসে পরিণত হলো কালান্তরে। সমগ্র সমাজের চেহারা বদলে গেল। নতুন সমাজ, নতুন মূল্যবোধ, প্রসারমান নগর। ভোগ্যপণ্য বৈচিত্রে ও পরিমাণে প্রাচুর্যভরা বলতে হবে। মানুষের মনে নতুন স্বপ্ন ও নতুন জীবনের আকাঙ্ক্ষা। শিল্পী সমাজ ও মানুষ সমানভাবে উজ্জীবিত, প্রাণবন্ত। শিল্পীদের ভাষা, বিষয়, ছন্দ নবরূপে প্রকাশিত হলো। কোথাও কোথাও আনন্দ ধ্বনি, সমাজ প্রগতি দ্রুতলয়ে ধাবমান। রেনেসাঁস কালপর্ব তার উজ্জ্বল দৃষ্টান্ত। ‘স্বার্থক বুর্জোয়া এবং তাদের সঙ্গে যোগসাজসকারী সামন্তরাই তখন ছিলেন সাহিত্যের উদার পৃষ্ঠপোষক। নতুন এই পৃথিবী তখন সৃজন প্রতিভাশীল ব্যক্তিদের জন্য ছিল উন্মুক্ত।’ (আর্নেস্ট ফিশার, শিল্প, সাহিত্য ও পুঁজিবাদ)

এই সোনালী দিন অধিককাল স্থায়ী হলো না। অচিরেই দেখা গেল হতাশা আক্রান্ত সমাজ, মানুষ এবং অবদমিত শিল্পী সমাজ। শিল্পী সমাজ বিস্ময়ের সঙ্গে দেখতে পেল, পুঁজিবাদ জগতের সকল অস্তিত্বকে মুহূর্তের মধ্যে পণ্যে পরিণত করে ফেলে। এমন কি প্রকৃতি, বন, নদী, পাহাড়, মুনাফার তোড়ে সব পণ্যে পরিণত হয়ে যায়। মুনাফাই মূল্যবোধ, মুনাফাই উৎকৃষ্ট নিকৃষ্ট নির্ণয়ের মাপকাঠিও। কঠিন বাস্তবতার মুখোমুখি মানুষ, নিয়ত মানুষের মূল্য কমছে, পণ্যের মূল্য বাড়ছে। এক এক জন মানুষ এক একটি শ্রম শক্তির ভান্ড তার বেশি নয়। তার শ্রম শক্তির মূল্য দিয়ে তার মর্যাদা নির্ধারিত হয়। একটি কারখানার অফিসারের শ্রম শক্তির মূল্য বেশি, তার মর্যাদাও বেশি। সাধারণ শ্রমিকের শ্রম শক্তির মূল্য কম, তার মর্যাদাও তেমনি। শুধুমাত্র মানুষ বলে কারো মর্যাদা সম্মান বিবেচিত হয় না। পুজিবাদে আরও একটি লক্ষণ দৃশ্যমান হলো, যত শ্রম বিভাজন বৃদ্ধি পায় মানুষ পরষ্পর থেকে ততো বিচ্ছিন্ন হয়।

শ্রমিক শ্রেণি উপলব্ধি করল যে, শ্রমিক সৃষ্টি করে কিন্তু সৃষ্টির আনন্দ থেকে সে বঞ্চিত। এক সময় একটা জুতা একজন শ্রমিক তৈরি করতো। এর ফলে তার সৃষ্টি তার সামনে যেমন দৃশ্যমান ছিল, তেমনি জুতার বাজার মূল্য সে বুঝতে পারতো ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে কি না। পণ্য তৈরি করে শ্রমিক সৃষ্টির যে আনন্দ পেত তখন তা ছিল ষোলো আনা। কিন্তু অতিমাত্রায় শ্রমবিভাজনের ফলে হয়তো একটি জুতার পাঁচটা অংশ পাঁচজন শ্রমিক তৈরি করে এবং তা সংযোজিত হয় অন্য কোথাও। শ্রমিকের সৃষ্টির সম্পূর্ণটা তার সামনে দৃশ্যমান নয় এবং তার শ্রম ব্যবহার করে মালিক কতোটা উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করছে তাও ঠাহর করা কঠিন।

পরিশেষে শ্রমিককে নিরানন্দ মানসিক চাপে কাজ করতে হয়। তার শ্রমের বড় একটা অংশ মালিক আত্মসাৎ করে উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করে। শ্রম বিভাজন যত বাড়ে শ্রমিক তত সৃষ্টির আনন্দ থেকে বঞ্চিত হয় এবং মালিকের শোষণ মাত্রা বেড়ে যায়। পুঁজিবাদের উন্মেষকালে শিল্পী সমাজের অনুপ্রেরণা ও সৃষ্টির আনন্দ আর দেখা যায় না। পুঁজিবাদী ব্যবস্থা শিল্প-সাহিত্যের সেটুকুই শুধু পৃষ্ঠপোষকতা করে যেটুকু তার মুনাফার সাথে যুক্ত। আশাহত শিল্পী সমাজ ফিরে দাঁড়াবার পথ খোঁজে।

এই প্রেক্ষিতে শিল্প সাহিত্যে রোমটিকবাদের উন্মেষ ঘটে, ‘রোমান্টিকবাদ একটি প্রতিবাদের আন্দোলন। ব্যবসা আর মুনাফা কণ্টকিত নিরস পুঁজিবাদী বিশ্বের বিরুদ্ধে প্রগাঢ় অথচ, স্ববিরোধী একটি প্রতিবাদ।’ (আর্নেস্ট ফিশার, শিল্প, সাহিত্য ও পুঁজিবাদ)। নব শিল্পধারায় শিল্প সাহিত্যের বিষয়বস্তু, প্রকাশভঙ্গি, ভাষা ছন্দ বিরাট পরিবর্তন এলো। নিঃসঙ্গ শিল্পী তুচ্ছাতিতুচ্ছ সামান্য বিষয়কে অসামান্য করে তুললেন, যেন খড়কুটো ধরে শিল্পী সত্তা বাঁচিয়ে রাখার চেষ্টা ও একটি নতুন মাত্রার নান্দনিক জগত নির্মাণের স্বপ্ন। বেশ্যা, বেকার যুবক, উন্মাদ, বস্তির অখ্যাত মানুষজন সমহিমায় স্থান পেলো কথাসাহিত্যে। জগতে এমন কিছু নেই যা সাহিত্যের বিষয়বস্তু হতে পারে না। সাহিত্য থেকে আভিজাত্যের রোগমুক্তি হলো। কখনো কখনো অভিজাত অভিশাপ হিসেবে বিবেচিত হলো।

আরও পড়ুন

একুশ বছরের জীবনে অনন্তের উচ্চারণ

১৩ নভেম্বর ২০২৬

‘সকল রোমান্টিক শিল্পীদের মধ্যে যে সাধারণ প্রবণতাগুলো লক্ষণীয় ছিল তা হলো পুঁজিবাদের প্রতি বিতৃষ্ণা; কারো আভিজাত্যের দৃষ্টিকোণ থেকে, কারো বঞ্চিতের দৃষ্টিকোণ থেকে।’

প্রকৃতি, অতীতচারী মন, ইতিহাসে চেতনা, নতুন সমাজ নির্মাণে বিভোর শিল্পী সমাজ। তবে মনে রাখতে হবে অতীতচারী মন আর ইতিহাস চেতনা এক নয়। অতীতচারী অতীতে আশ্রয় খোঁজে, ইতিহাস চেতনা ইতিহাসে শক্তি খোঁজে ভবিষ্যতে এগোবার জন্য। তবে সবাই হাজির হন যার যার মতো নতুন রচনা শৈলী ও বিষয়বস্তু অবলম্বন করে। প্রেম প্রকাশের ঢং ভিন্ন ভিন্ন।

‘আমি যদি বনহংস হতাম,
বনহংসী হতে তুমি;
কোনো এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারে
ধান ক্ষেতের কাছে।’

(জীবনানন্দ দাশ, আমি যদি হতাম, (রূপসী বাংলা))

সামান্য অসামান্য হয়ে ওঠে মনন, বিষয় ও নান্দনিক প্রকাশের গুণে;

‘সন্ধ্যা হয়-চারিদিকে মৃদু নীরবতা;
কুটা মুখে নিয়ে এক শালিক যেতেছে উড়ে চুপে;
গরুর গাড়িটি যায় মেঠো পথ বেয়ে ধীরে ধীরে;
আঙ্গিনা ভরিয়া আছে সোনালি খড়ের স্তূপে;’

(জীবনানন্দ দাশ, সন্ধ্যা হয় চারিদিকে, (রূপসী বাংলা))

চিত্রকল্প, উপমা, ভাষা ছন্দ ও শব্দের ব্যবহারে যেন নতুন দিগন্ত উন্মোচিত হলো। দৃষ্টান্ত দিয়ে ভারী করার প্রয়োজন নেই বোধ হয়। মোটকথা পুঁজিবাদের পেষণে পিষ্ট শিল্পী সমাজ পুঁজিবাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন। ‘রুশোর ‘ডিসকোরসেস’ থেকে শুরু করে মার্কস এঙ্গেলসের ‘কমিউনিস্ট মেনিফেস্টো’ পর্যন্ত, রোমান্টিকবাদ ছিল সমগ্র ইউরোপীয় শিল্পসাহিত্যের সবচেয়ে প্রভাবশালী মনোভাব।’ (আর্নেস্ট ফিশার, শিল্প, সাহিত্য ও পুঁজিবাদ)

কিন্তু এটা পরম সত্য যে রোমান্টিক কবিকুলের অবস্থান সবার একই সমতলে নয়। বহু ধারায় বিভক্ত তারা। অনেকে পুঁজিবাদ বর্জন করেছেন সত্য কিন্তু পুঁজিবাদকে চ্যালেঞ্জ করার দৃঢ়তা নেই, আবার পুঁজিবাদ অতিক্রম করে, নতুন গন্তব্যের ঠিকানাও তাদের জানা নেই। এদের সাধারণত পলায়নপর শিল্পী বলেই বিদগ্ধজন মনে করেন।

‘... রোমান্টিবাদ মূলত একটি পেটিবুর্জোয়া আন্দোলন। যে আন্দোলন প্রতিবাদ জানিয়েছিল মহত্ত্ব সংক্রান্ত ধ্রুপদী ধারণার বিরুদ্ধে, যাবতীয় রীতিনীতির বিরুদ্ধে এবং সাধারণ সমস্যা উপেক্ষা করে কেবল অভিজাত বিষয় চর্চার বিরুদ্ধে। রোমান্টিক শিল্প সাহিত্য জীবনের কোনো প্রসঙ্গকেই শিল্পের আঙ্গিনায় অচ্ছূত বলে প্রত্যাখ্যান করেনি।’ (আর্নেস্ট ফিশার, শিল্প, সাহিত্য ও পুঁজিবাদ।)

অথচ আমরা যখন কমিউনিস্ট মেনিফেস্টোকে রোমান্টিক বলি তখন দেখতে পাই— মার্কস ও এঞ্জেলস শুধুমাত্র পুঁজিবাদ বর্জন করেননি। পুঁজিবাদকে উৎখাত করার চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত। তারপর গুরুত্বপূর্ণ বিষয় হলো পুঁজিবাদ অতিক্রম করে নতুন গন্তব্যের ঠিকানা তাদের জানা। তারা নতুন গন্তব্য সাম্যবাদকে ইতিহাসের অমোঘ গন্তব্য হিসেবে দাবি করলেও তা কিন্তু বর্তমানে আমাদের পঞ্চইন্দ্রিয়ে ধরা দেয় না। নতুন গন্তব্য বৌদ্ধিক অনুশীলনের ফসল এবং তা যৌক্তিক কল্পনা হিসেবে আমাদের রোমাঞ্চিত করে। প্রখর ইতিহাস চেতনা ও যুক্তিবাদ একটা কাল্পনিক ভবিষ্যতের জগত নির্মাণ করে যে রোমান্টিকবাদ তাকে সমাজতান্ত্রিক বাস্তববাদ বলে অনেক শিল্প সমালোচক নামকরণ করেন। রোমান্টিকবাদের বিপ্লবী ধারার স্বরূপ বিবেচনা করলে আর্নেস্ট ফিশারের বক্তব্য সমর্থনযোগ্য।

‘রোমান্টিকবাদ ছিল যথার্থই একটা যুগান্তকারী ঘটনা। এ আন্দোলন যেমন ধাবিত হয়েছিল মানব চেতনার সুদূর, সীমাহীন দিগন্তে। তেমনি তা ফিরে তাকিয়েছিল নিজস্ব অতীতের দিকে, নিজের স্বভাবের দিকে, জনগণের দিকে।’ (আর্নেস্ট ফিশার, শিল্প, সাহিত্য ও পুঁজিবাদ)

কবি সুকান্ত ভট্টাচার্য বঞ্চিত জনগণের অকৃত্রিম অনন্য প্রতিনিধি ও রোমান্টিক বিপ্লবী ধারার শিল্পী সমাজের অগ্রদূত কবি। কবি সুকান্ত ভট্টাচার্য সত্যি সত্যি সেই রোমান্টিক কবি যিনি বিপ্লবী হিসেবে বঞ্চিত জনগণের একজন। তার কবিতা ও জীবন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। পার্টি, সাংগঠনিক কার্যক্রম ও কাব্য সাধনার উদ্দেশ্য এক আকাঙ্ক্ষিত সমাজ পরিবর্তন। গত শতাব্দীর চল্লিশের দশক। ভারত তখন পরাধীন। বৃটিশ বিরোধী আন্দোলনে বাংলাসহ গোটা ভারতবর্ষ অগ্নিময়। ভারত ছাড়ো, ভারত ছাড়ো— মিছিলে মিছিলে, হরতালে, জনসভায় উত্তাল ভারতবর্ষ। বাংলার কাব্য জগতে এলেন এক রানার নতুন বার্তা নিয়ে।

‘রানার! গ্রামের রানার!
সময় হয়েছে নতুন খবর আনার;
পথের খবর নিয়ে চল আজ
ভীরুতা পিছনে ফেলে—
পৌঁছে দাও এ নুতন খবর
অগ্রগতি ‘মেলে’।’
(রানার)

নতুন খবর বলতে বোঝায় মার্কসবাদ, সমাজতন্ত্র ও পরিণতিতে সাম্যবাদ। মার্কসবাদ ইউরোপের দর্শন। কিন্তু মার্কসবাদ শুধু তাত্ত্বিক যুক্তি, তাত্ত্বিক জগত ব্যাখ্যা নয়। মার্কসবাদ পরিবর্তনের দর্শন। এই নতুন দর্শন ও চিন্তা কবি সুকান্ত ভট্টাচার্যের কাব্য চেতনার মূল মন্ত্র। ইতিহাস চেতনা ছাড়া সমাজকে চেনা যায় না, যদি সমাজকে চেনা না যায় তবে তা পরিবর্তন অসম্ভব। সুতরাং দেশের ইতিহাস বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণ ছাড়া কোনো দেশে মার্কসবাদ প্রায়োগিক মূল্য পেতে পারে না। মার্কসবাদের উৎপত্তি ইউরোপে হলেও তা দেশ-কালের মধ্যে সীমাবদ্ধ নয়। তা যে দেশে চর্চা ও প্রয়োগের চেষ্টা হয় তখন মার্কসীয় পদ্ধতিতে সেই দেশের ইতিহাস ও সমাজ বিশ্লেষণ করে দেশজরূপে দর্শন বিকশিত হয়। কবি যাকে আমরা রানার বলছি তার কাব্য মুক্ত ছন্দে সাধারণ মানুষের ভাষায় সমৃদ্ধ শৈল্পিক প্রকাশ। যা সামাজিক রূপান্তরের অভিপ্রায়ে নিবেদিত। তার কবিতায় তিনটি বিষয় অত্যন্ত প্রখরভাবে দৃশ্যমান।

এক. ইতিহাস চেতনা। আজ যে সমাজে আমরা বাস করছি তা ইতিহাসের ফসল। এই সমাজের শেকড় আছে অতীতে। সমাজ কাঠামো মধ্যে কবি সুকান্ত ভট্টাচার্য তা জানেন। তিনি ইতিহাস সচেতন।

‘ইতিহাসের ছাত্র আমি,
জানালা থেকে চোখ ফিরিয়ে নিলাম
ইতিহাসেরই দিকে।
সেখানেও দেখি উন্নত এক কনভয়
ছুটে আসছে যুগযুগান্তের রাজপথ চেয়ে।’
(কনভয়)

গ্রাম নগর বন্দরে মানুষের দুর্দশার ঐতিহাসিক চিত্র কবির প্রায় কবিতায় কম-বেশি প্রকাশিত হয়েছে দৃশ্যমান সমাজের চিত্র হিসেবে।

তিনি আরও বলেন :

‘আমি ইতিহাস, আমার কথাটা একবার ভেবে দেখো,
মনে রেখো, দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি।’
(ঐতিহাসিক)

এ যেন স্থির সিদ্ধান্ত। ইতিহাস পাঠের অনিবার্য ফল। এই কয় লাইনে কি আমরা মানব ইতিহাস পাই? নিশ্চয়ই মানব ইতিহাস বলবানের জবর দক্ষ ইতিহাস তা কবি চেতনায় স্পষ্ট। দেশের ইতিহাস পাঠ করেছেন তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে:

‘হঠাৎ উঠলো আওয়াজ, ‘হো হো হো হো’
চমকে সবাই তাকিয়ে দেখে— সিপাহী বিদ্রোহ।
.................................................
.................................................
নানাসাহেব, তাঁতিয়াটোপি, ঝাঁসীর রানী লক্ষ্মী,
এঁদের নামে, দৃপ্ত কিশোর, খুলবে তোমার চোখ কি?’
(সিপাহী বিদ্রোহ)

দুই, শোষণ, লুণ্ঠন, নিপীড়ন, নির্যাতন, মৃত্যু যেমন সত্য, তেমনই প্রতিবাদ, প্রতিরোধ, পরিবর্তনের আকাঙ্ক্ষা, অঙ্গীকার সত্য। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতায় পুঁজিবাদ ও ক্ষয়িষ্ণু সামন্ততন্ত্রের শোষণ লুণ্ঠনের চিত্র আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন।


‘হে মহামানব একবার এস ফিরে
শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে
এখানে মৃত্যু হানা দেয় বারবার,
লোক চক্ষুর আড়ালে এখানে জমেছে আঁধার।’
(বোধন)

এই অন্ধকারের পথ বেয়ে আসে বণিকের দল।

‘বণিকের চোখে আজ কী দুরন্ত লোভ ঝরে পড়ে
মুহূর্মুহু রক্তপাতে স্বধর্ম সূচনা’
(মৃত্যুঞ্জয়ের গান)

নিজের দেশের ইতিহাস বিশ্লেষণ করেই তার পার্টি সিদ্ধান্ত গ্রহণ করে, সে সিদ্ধান্ত তারও।

আবার প্রশ্ন করেন কবি

‘কেন মৃত্যুকীর্ণ শবে ভরলো পঞ্চাশ শাল?’
(ঐতিহাসিক)

বলাই বাহুল্য এ সমাজের নিচু তলার মানুষের মৃত্যু, প্রতিবাদী কণ্ঠের মৃত্যু কোনো খবর নয়। এ যেন নিতান্ত তুচ্ছ ঘটনা মাত্র। ‘একটি মোরগের কাহিনি’ কবিতা পাঠ করে মনে হয় প্রতিটি মানুষ যেন একটি মোরগ।

কবি নিশ্চিত জানেন যে, শোষণ, লুণ্ঠন, অপশাসন মৃত্যু শেষ কথা নয়। নিত্য লড়াইয়ের ময়দানে তিনি নিজে যেমন, তেমনি তার কবিতা।

‘কাস্তে দাও আমার হাতে—
সোনালী সমুদ্র সামনে ঝাঁপ দেব তাতে।’
(ফসলের ডাক: ১৩৫১)

‘ঘনায় ভাঙন দুই চোখে
ধ্বংস স্রোত জনতা জীবন;
আমার প্রতিজড়া গড়ে তোলে
ক্ষুধিত সহস্র হাতছানি।
দুয়ারে শত্রুর হানা
মুঠিতে আমার দুঃসাহস।’
(কৃষকের গান)

‘কখনো হঠাৎ মনে হয়,
আমি এক আগ্নেয় পাহাড়’
(আগ্নেয়গিরি)

তিনি শুধু কবি নন, তিনি মাঠে ময়দানে সম্মুখ সমরের এক যোদ্ধা।

তিন, গন্তব্যের রোমাঞ্চিত কল্পনা। বঞ্চনা ও লড়াই শেষ কথা নয়। নতুন কাম্য ও আকাঙ্ক্ষিত মানবের নতুন সমাজ নির্মাণে দৃঢ় প্রতিজ্ঞ আধুনিক রোমান্টিক কবিকুল। রোমান্টিসিজমের এই সেই ধারা যে ধারার কবিগণ পলায়ন পর নন। বরং নতুন গন্তব্যের অভিমুখে জোর কদমে ধাবিত। যাকে সমাজতান্ত্রিক বাস্তববাদী কবিকুল বলে জানি।

‘পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের—’
(ছাড়পত্র)

কি আছে সেই চিঠিতে? আছে গন্তব্যের ঠিকানা স্বপ্ন ও যৌক্তিক কল্পনার নতুন সমাজ যে সমাজ চিত্র মানসপটে এঁকে কবি উচ্চ কণ্ঠে বলেন:

‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি-’
(ছাড়পত্র)

‘এই হেমন্তে কাটা হবে ধান,
আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান—
পোষ পার্বনে প্রাণ কোলাহালে ভরবে গ্রামের নীরব শ্মশান’
(এই নবান্নে)

কবির বর্ণনায়— আসন্ন যুগ, শিশুর বাসযোগ্য পৃথিবী বা গ্রামের নীরব শ্মশানে কোলাহল-গন্তব্য বটে তবে তা কি বর্তমানে দৃশ্যমান? না, কবির রোমান্টিক মনের যৌক্তিক কল্পনা।

রোমান্টিক কবি পাঠককে হাত ধরে নিয়ে যান নতুন বিশ্বাসযোগ্য রোমান্টিক জগতে। এই জগত নির্মাণে কবির অঙ্গীকার ও অক্লান্ত পরিশ্রম আমাদের মুগ্ধ করে। সংগঠন, নিত্য দিনের কর্মকাণ্ড, কবিতা সবকিছুর মূলে কাজ করে কবির গভীর অকৃত্রিম মানব প্রেম। কবি সুকান্ত ভট্টাচার্যের মানুষের প্রতি দরদ, দায়বদ্ধতা ও প্রেম অতুলনীয়।

আধুনিক কবিতায় হতাশা নাকি বিশেষ অনুষঙ্গ। হতে পারে। হতাশা মধ্যবিত্তের রোগ। আত্মকেন্দ্রিক মধ্যবিত্তের যখন আশা ভঙ্গ হয় তখন সে হতাশা রোগে আক্রান্ত হয়। শ্রমিক শ্রেণির জীবন বেঁচে থাকা ও মরে যাওয়ার মধ্যে নিয়ত লড়াইয়ে ব্যস্ত, শ্রমিক শ্রেণির হতাশ হবার সময় নেই। কবি সুকান্ত ভট্টাচার্যের জীবনে ও সৃষ্টিতে সামান্যতম হতাশার চিহ্ন নেই। সুকান্ত নতুন সাম্যের সমাজের সম্ভাবনায় আশাবাদী, তাই তিনি প্রাণবন্ত ও রোমাঞ্চিত।

‘হে সাথী, আজকে স্বপ্নের দিক গোনা
ব্যর্থ নয় তো, বিপুল সম্ভাবনা
দিকে দিকে উদযাপন করছে লগ্ন,
পৃথিবী সূর্য-তপস্যাতেই মগ্ন।’
(অভিবাদন)

কবি ২৪ পৌষ’৪৮ অরুন বসুকে একটা চিঠিতে লিখেছিলেন, ‘আবার পৃথিবীতে বসন্ত আসবে, গাছে ফুল ফুটবে। শুধু তখন থাকবো না আমি, থাকবে না আমার ক্ষীণতম পরিচয়। তবুও জীবন দিয়ে এক নতুনকে সার্থক করে গেলাম। ...এই আমার আজকের সান্তনা।’

সুকান্ত ভট্টাচার্যকবিতাদর্শন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন