Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সাহিত্য

বাংলা ভাষা ভালোবাসার অনন্য দৃষ্টান্ত

শিমুল সালাহ্‌উদ্দিন
শিমুল সালাহ্‌উদ্দিন
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৩
শেয়ার করুন:
বাংলা ভাষা ভালোবাসার অনন্য দৃষ্টান্ত

উইলিয়াম রাদিচে স্মরণ

উইলিয়াম রাদিচে একজন ইংরেজ শিক্ষাবিদ, কবি, গবেষক এবং অনুবাদক; যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে। মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দিকপালদের রচনা তিনি অনুবাদ করেছেন ঠিকঠাক বাংলা ভাষাটা জেনে ইংরেজি ভাষায়।

উইলিয়াম রাদিচের জন্ম ১৯৫১ সালে লন্ডনে। তার মা বেটি রাদিচে ছিলেন ধ্রুপদি ল্যাটিন সাহিত্যের একজন বিশারদ অনুবাদক ও সম্পাদক। মায়ের কাছ থেকেই ভাষা ও অনুবাদের প্রতি আগ্রহ পেয়েছিলেন।

অক্সফোর্ডে ইংরেজি সাহিত্য পড়ার সময় ভারতীয় সংস্কৃতি ও সাহিত্যের প্রতি তার আগ্রহ জন্মায়।

রাদিচের গবেষণার প্রধান কেন্দ্র ছিল মাইকেল মধুসূদন দত্ত। তার পিএইচডি ছিল মাইকেলের মেঘনাদবধ কাব্য নিয়ে। তিনি এই মহাকাব্যটির ইংরেজি অনুবাদও করেন, যা ২০১০ সালে পেঙ্গুইন ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়। ক্লিন্টন বি সিলিও মেঘনাদবধ কাব্য অনুবাদ করেছিলেন, তবে কবি ও অনুবাদক কায়সার হকের মতে, সিলির তুলনায় রাদিচের অনুবাদ বেশি মূলানুগ ও উপভোগ্য। মাইকেলের এই অমর কাব্য রচনার শতাধিক বছর পর তাদের হাতেই প্রথম ইংরেজিতে অনূদিত হয়— এটি বাংলা সাহিত্যের জন্য গৌরবেরও। রাদিচে মাইকেলের কবিতার ‘উন্নত ধ্রুপদি শৈলী’র কারণে মুগ্ধ হয়েছিলেন এবং এই কাব্যের মাধ্যমে তিনি বিশ্বকে দেখাতে চেয়েছিলেন ঊনবিংশ শতাব্দীর এক বাঙালি কবি যে মহাকাব্য রচনা করেছেন, তা বিশ্বের অন্যান্য দেশে রচিত মহাকাব্যের সঙ্গে তুলনীয়। তবে রাদিচের সবচেয়ে বড় অবদান রবীন্দ্রনাথের অনুবাদ ও ব্যাখ্যায়। রবীন্দ্রনাথের মৃত্যুর পর বহু বছর তিনি ছিলেন এমন একজন ইংরেজ অনুবাদক, যিনি মূল বাংলা থেকে অনুবাদ করে গুণগত মান ও ব্যাপক মনোযোগ— দুটোই অর্জন করেছেন। ‘Selected Poems’ ছাড়াও তিনি মূল থেকে ‘গীতাঞ্জলি’, ‘চতুরঙ্গ’ এবং ‘ডাকঘর’ ইংরেজিতে অনুবাদ করেন। রবীন্দ্রনাথের সেরা গল্পগুলোও তিনি অনুবাদ করেছেন। রাদিচের আবির্ভাব তাই এক ঐতিহাসিক ঘটনা। তিনি দেখিয়েছেন, রবীন্দ্রনাথের সাহিত্য শুধু প্রাচ্যের আধ্যাত্মিকতা নয়, বরং বিশ্বজনীন শিল্পের এক কালজয়ী সম্পদ। পশ্চিমের শীর্ণ আগ্রহকে তিনি নতুনভাবে জাগিয়েছেন রবীন্দ্ররচনার অনুবাদ ও ভাষ্যের মাধ্যমে। তার কাজ শুধু অনুবাদেই সীমাবদ্ধ ছিল না; তিনি বাংলা ভাষাকে বিদেশিদের কাছে সহজলভ্য করতে ‘Teach Yourself Bengali’ নামে একটি বইও লিখেছিলেন। বাংলা সংস্কৃতি ও ইংরেজি পাঠকের মধ্যে সেতুবন্ধে রাদিচের অবদান অপরিমেয়। তার মমতামাখা কাজ বাংলা ভাষার প্রতি ভালোবাসার স্মারক হয়ে থাকবে। তিনি প্রমাণ করেছেন, ভাষার সীমা কখনো ভালোবাসার সীমা হতে পারে না। একজন বিদেশি হয়েও তিনি বাংলা ভাষাকে আপন করে নিয়েছিলেন এবং তার সমৃদ্ধি ও সৌন্দর্য বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন। বাংলা ভাষার প্রতি এই গভীর মমতা ও নিষ্ঠার জন্য বাঙালি তাকে চিরকাল স্মরণ করবে।

লেখক: সাহিত্য সম্পাদক, আগামীর সময়

উইলিয়াম রাদিচে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ