টানা বৃষ্টিতে ঘরবন্দি, সময় কাটানোর ৫ উপায়

সংগৃহীত ছবি
টানা বৃষ্টিতে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ে। অনেকেরই অফিস বা জরুরি কাজ ছাড়া ঘরে বসেই সময় কাটাতে হয়। দীর্ঘ সময় ঘরে থাকলে একঘেয়েমিও ভর করতে পারে। তবে ছোট কিছু আয়োজনে বৃষ্টিভেজা দিনটিকে করে তুলতে পারেন আরও উপভোগ্য।
প্রিয় গান শুনুন
বৃষ্টির আবহে পছন্দের গান চালিয়ে দিন। সঙ্গে এক কাপ গরম চা বা কফি থাকলে মুহূর্তটি আরও উপভোগ্য হয়ে উঠবে।
পছন্দের খাবার তৈরি করুন
খিচুড়ি, স্যুপ, নুডলস, পেঁয়াজু, বেগুনি কিংবা মুড়ি-চানাচুর—বৃষ্টির দিনে এসব খাবারের স্বাদ যেন অন্যরকম। পরিবারের সদস্যদের নিয়ে ছোট্ট আয়োজনও করতে পারেন।
বই পড়ুন বা সিনেমা দেখুন
অনেক দিন ধরে পড়ে থাকা বইটি শেষ করুন কিংবা পছন্দের কোনো সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে পারেন। সময়ও ভালো কাটবে, মনও থাকবে প্রফুল্ল।
পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটান
গল্প, বোর্ড গেম, তাস বা এক কাপ চায়ের আড্ডা—বৃষ্টির দিনে প্রিয়জনদের সঙ্গে কাটানো সময় হতে পারে সবচেয়ে আনন্দের।
বৃষ্টি উপভোগ করুন
বারান্দা বা জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনুন। ইচ্ছা হলে নিরাপদে কিছুক্ষণ বৃষ্টিতে ভিজতেও পারেন। তবে পরে শুকনো কাপড় পরুন এবং ঠান্ডা লাগা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা নিন।




