Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পর্ক

সম্পর্কে ভুল বোঝাবুঝি? এড়াবেন যেভাবে

আখলাকুজ্জামান অনিক
আখলাকুজ্জামান অনিক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৭:৩৭
শেয়ার করুন:
সম্পর্কে ভুল বোঝাবুঝি? এড়াবেন যেভাবে

কিছু অভ্যাস না বদলালে সম্পর্কে বিচ্ছেদ অনিবার্য হতে পারে। মডেল: অ্যাঞ্জেলা ডি’কস্টা; ছবি: সাজ্জাদ হোসেন

দুপুর থেকে একটা উত্তরের অপেক্ষায় ছিলেন তৃষা। সন্ধ্যায় সাদাতের জবাব এলো, ‘ঠিক আছে।’ শেষে একটা দাঁড়ি, হাসির কোনো চিহ্ন নেই। তৃষা ধরে নিলেন, সাদাত রেগে আছেন। তিনিও লিখলেন, ‘আচ্ছা।’ তারপর দুজনেই চুপ। অথচ সাদাত তখন অফিসের মিটিংয়ে। এক হাতে ফোন ধরে কোনোমতে দুটো শব্দ লিখে পাঠিয়েছেন। রাগের কথা তার মাথায়ই ছিল না।

গল্পটা বানানো, কিন্তু যারাই কখনো প্রিয়জনের এক লাইনের উত্তর নিয়ে সারা সন্ধ্যা ভেবেছেন, তারা এটা ভালো বুঝতে পারবেন। ভালোবাসা কমে গেলে সম্পর্কে ফাটল ধরে, সেটা কিন্তু সবসময় ঠিক নয়। ফাটল ধরে আধখানা কথায়, তাড়াহুড়োর জবাবে, আর না জিজ্ঞেস করে মনে মনে বানিয়ে নেওয়া ব্যাখ্যায়। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের কয়েকটি প্রতিষ্ঠানের লেখা পড়ে দেখা গেল, সবার পরামর্শের মূলে একটাই প্রশ্ন-- আমরা কীভাবে বলি আর কীভাবে শুনি।

গবেষণা কী বলছে
সিঙ্গাপুর সরকারের পরিবার সহায়তা পোর্টাল জানিয়েছে, মনোবিজ্ঞানী জন গটম্যান চল্লিশ বছর ধরে হাজার হাজার দম্পতিকে নিয়ে কাজ করেছেন। তিনি সম্পর্কের জন্য চারটি ক্ষতিকর অভ্যাস চিহ্নিত করেছেন। সেগুলো হচ্ছে-- সমালোচনা, অবজ্ঞা, নিজেকে বাঁচানোর চেষ্টা আর কথা বন্ধ করে দেওয়া। সাইকোলজি টুডের একটি নিবন্ধে বলা হয়েছে, এসব অভ্যাস না বদলালে একসময় তা বিচ্ছেদের আগাম ইঙ্গিত হয়ে উঠতে পারে।না বলা কথা জমে থাকলে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। মডেল: দীপ রোহান; ছবি: সাজ্জাদ হোসেনওই লেখা অনুযায়ী, কথা শোনা হচ্ছে না মনে হলে আমরা চিৎকার শুরু করি, সঙ্গীর স্বভাব নিয়ে খোঁচা দিই। তখন ‘কাজটা তুমি করোনি’ হয়ে যায় ‘তুমি সবসময় স্বার্থপরের মতো চলো।’ একটা নির্দিষ্ট ভুল পুরো চরিত্রের দোষ হয়ে ওঠে। আমরা ভাবি, এতে সে অন্তত এটা বুঝবে। তবে হয় উল্টো। আক্রান্ত মনে করলে মানুষ বোঝার চেষ্টা না করে পাল্টা জবাব সাজাতে থাকে। সমালোচনা জমতে জমতে একসময় অবজ্ঞায় পৌঁছায়, যাকে লেখক ভালোবাসার সম্পর্কের জন্য বিষ বলেছেন।

‘তুমি’র বদলে ‘আমি’
যুক্তরাষ্ট্রের হিউম্যান পারফরম্যান্স রিসোর্স সেন্টারের (এইচপিয়ারসি) পরামর্শ সহজ-- নিজের কথা ‘আমি’ দিয়ে বলুন, যেমন ‘এই ঘটনায় আমার এমন লেগেছে।’ এভাবে বললে সঙ্গী আক্রান্ত বোধ করার শঙ্কা কমে। গটম্যান ইনস্টিটিউট এর সঙ্গে নিজের চাওয়াটাও যোগ করতে বলে, ‘আমার এমন লাগছে, আর আমার এটা দরকার।’ তৃষা হয়তো লিখতে পারতেন, ‘ছোট উত্তর দেখে একটু চিন্তায় পড়লাম, সব ঠিক আছে তো?’

এইচপিয়ারসি আরও বলছে, সঙ্গীকে কিছু বলার আগে নিজেকে একবার জিজ্ঞেস করা ভালো-- ‘ব্যাপারটা কেন আমার খারাপ লাগছে, আর কোন ঘটনার সঙ্গে আমার কেমন অনুভূতি জড়িয়ে আছে। এতে কথা গুছিয়ে বলা যায়, ফলে সঙ্গীরও তর্কে না জড়িয়ে বুঝতে চাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। উত্তরে হয়তো তিনি বলবেন, ‘আমি বুঝিনি তুমি এভাবে ভাবছিলে।’ শুরুতে এভাবে বলা একটু বেশি ভদ্র বা বানানো শোনাতে পারে। এইচপিয়ারসি তা স্বীকার করেছে। তবে অভ্যাস হয়ে গেলে আর কৃত্রিম লাগে না।

ঝগড়ার মুহূর্তে
সাইকোলজি টুডের লেখায় দ্বন্দ্বের সময়ের জন্য পাঁচটি পরামর্শ আছে। প্রথমে নিজেকে শান্ত করুন। কয়েকবার শ্বাস নিন, সঙ্গীর কোনো ভালো স্মৃতি মনে আনুন। তারপর কথা নির্দিষ্ট ঘটনার মধ্যে রাখুন। পুরোনো হিসাব টানবেন না। আর ‘সবসময়’ ও ‘কখনোই’ শব্দ দুটো বাদ দিন। কী ভুল হয়েছে শুধু সেটা বললে হবে না; কী চান তাও বলুন, যাতে সঙ্গী ঠিক করার একটা পথ পান। কথায় মমতা রাখুন। আর শেষে জেতার চেষ্টা ছেড়ে সম্পর্কটা সুস্থ রাখার দিকে মন দিন।
একই লেখায় মনে করিয়ে দেওয়া হয়েছে, আলাপের ফল দুজনের হাতেই। বক্তা নরম হলে অনেক কাজ হয়, আবার শ্রোতারও দায়িত্ব আছে মন দিয়ে শোনার।

না বলা কথার দাম
গটম্যান ইনস্টিটিউটের একটি নিবন্ধ বলছে, নিজের চাওয়া স্পষ্ট করে না জানালে সঙ্গী মনের কথা ধরতে পারেন না, আর সেখান থেকেই ভুল বোঝাবুঝি শুরু হয়। তাড়াহুড়োর জবাব আর ভুল বোঝাবুঝি থেকে সম্পর্কে ফাটল ধরতে পারে। মডেল: দীপ রোহান ও অ্যাঞ্জেলা ডি’কস্টা; ছবি: সাজ্জাদ হোসেনতাদের মতে, ভালো যোগাযোগ থাকলে দুজনেই টের পান-- তাদের কথা শোনা ও বোঝা হচ্ছে। কথা কমে গেলে অপূর্ণ চাহিদা জমে, আর সম্পর্কের সন্তুষ্টিও কমতে থাকে।

প্রতিষ্ঠানটির আরেকটি লেখায় কয়েকটি ছোট অনুশীলনের কথা আছে। যেমন, সঙ্গীর কথা শেষ না হওয়া পর্যন্ত মন দিয়ে শোনা। অনুমান না করে খোলা প্রশ্ন করা; যেমন, ‘ঠিক কী বোঝাতে চাইছ?’ আর আলাপ শেষ করার আগে একে অপরের ভালো লাগার কথা বলে নেওয়া। শেষ ধাপটা বেশ মানবিক। ঝগড়া মিটুক বা না মিটুক, দিনের শেষে দুজনেই জানতে পারেন, তারা এখনো একে অপরের পাশে আছেন।

সেদিনের সন্ধ্যায়
তৃষা আর সাদাতের মাঝখানে সেদিন দরকার ছিল একটা প্রশ্ন আর একটা সৎ উত্তর। রাতে ফিরে সাদাত বলতে পারতেন, ‘আজ খুব চাপে ছিলাম, ছোট উত্তরের জন্য দুঃখিত।’ তৃষাও জিজ্ঞেস করে নিতে পারতেন, সব ঠিক আছে কি না। দুই লাইনের কথোপকথনেই অভিমান মিটে যেত।
তাই পরের বার রাগ উঠলে এক মিনিট থামুন। নিজের কথা ‘আমি’ দিয়ে শুরু করুন, আর সঙ্গী যা বলেন, পুরোটা শুনুন।

তথ্যসূত্র: সাইকোলজি টুডে (ক্যারোলিন সুয়েট-এলড্রেজ), হিউম্যান পারফরম্যান্স রিসোর্স সেন্টার, গটম্যান ইনস্টিটিউট, সিঙ্গাপুর সরকারের পরিবারসহায়তা পোর্টাল




সম্পর্কদম্পতিসঙ্গীঅভ্যাসযোগাযোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার