দুপুর থেকে একটা উত্তরের অপেক্ষায় ছিলেন তৃষা। সন্ধ্যায় সাদাতের জবাব এলো, ‘ঠিক আছে।’ শেষে একটা দাঁড়ি, হাসির কোনো চিহ্ন নেই। তৃষা ধরে নিলেন, সাদাত রেগে আছেন। তিনিও লিখলেন, ‘আচ্ছা।’ তারপর দুজনেই চুপ। অথচ সাদাত তখন অফিসের মিটিংয়ে। এক হাতে ফোন ধরে কোনোমতে দুটো শব্দ লিখে পাঠিয়েছেন। রাগের কথা তার মাথায়ই ছিল না।গল্পটা বানানো, কিন্তু যারাই কখনো প্রিয়জনের এক লাইনের উত্তর নিয়ে সারা সন্ধ্যা ভেবেছেন, তারা এটা ভালো বুঝতে পারবেন। ভালোবাসা কমে গেলে সম্পর্কে ফাটল ধরে, সেটা কিন্তু সবসময় ঠিক নয়। ফাটল ধরে আধ...