Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পুষ্টি

বাচ্চা শাকসবজি খেতে চায় না? কাজে দেবে বিজ্ঞানসম্মত ৬ উপায়

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:০৮
শেয়ার করুন:
বাচ্চা শাকসবজি খেতে চায় না? কাজে দেবে বিজ্ঞানসম্মত ৬ উপায়

অন্য খাবারের আগে শিশুদের সবজি দিলে তারা সবজি খেতে বেশি আগ্রহী হয়

‘আমার বাচ্চা ভাত, আলু আর নুডলস ছাড়া কিছুই মুখে তুলতে চায় না!’, ‘সবজি দেখলেই ও কান্নাকাটি শুরু করে’—বাঙালি মা-বাবাদের আড্ডায় কিংবা প্যারেন্টিং গ্রুপগুলোয় এটি অত্যন্ত পরিচিত একটি চিত্র।

জোর করে, বকাঝকা করে কিংবা মারধর করেও অনেক সময় লাভ হয় না। উল্টো বাচ্চার মনে সবজির প্রতি এক ধরনের ভয় ও অনীহা তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, ছোটবেলা থেকেই মিষ্টি খাবারের প্রতি বাচ্চাদের ঝোঁক বেশি থাকে। তাই হুট করে করলা, পুঁইশাক বা ব্রকলি তাদের মুখে রোচে না। কিন্তু খাবারে শাকসবজি না থাকলে শিশুর বুদ্ধিমত্তা, মনোযোগ ও পড়াশোনার ওপর এর ভীষণ নেতিবাচক প্রভাব পড়ে।

তাহলে উপায়? বিজ্ঞান বলছে, জোর না করে কৌশলী হোন। গবেষকদের মতে, প্রতিদিনের খাবারের অভ্যাসে ছোট ছোট কিছু পরিবর্তন আনলেই বাচ্চারা নিজে থেকেই সবজি খাওয়া শুরু করবে। জেনে নিন বিজ্ঞানসম্মত এমন ৬টি দারুণ ট্রিকস:

১. পাঁচ বছর বয়সের আগেই অভ্যাস করান

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডসের গবেষকদের মতে, বাচ্চার বয়স ৫ বছর হওয়ার আগেই তাকে যত বেশি সম্ভব বিভিন্ন ধরনের সবজির সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। একে বিজ্ঞানের ভাষায় বলে ‘ফ্রিকোয়েন্ট এক্সপোজার’। বাচ্চার সামনে বারবার সবজি নিয়ে আসুন। গবেষণায় দেখা গেছে, একটি নতুন খাবারকে আপন করে নিতে একটি শিশুর ৫ থেকে ১৫ বার পর্যন্ত সময় লাগতে পারে। তাই প্রথমবার না খেলে হাল ছাড়বেন না।

২. সবজি দিন সবার আগে

বাচ্চা যখন টেবিলে খেতে বসে, তখন তার ক্ষুধা থাকে তুঙ্গে। বাঙালি মায়েরা সাধারণত প্লেটে আগে ভাত ও মাছ-মাংস দেন, পেট ভরে যাওয়ার পর সবজি মুখে দিতে চান। বিজ্ঞান বলছে, ঠিক উল্টোটা করুন। বাচ্চা যখন ভীষণ ক্ষুধার্ত, তখন প্লেটে সবার আগে সবজি বা সবজির তৈরি কোনো হালকা পদ দিন। ক্ষুধা পেটে তারা সবজিটাই আগে খেয়ে নেবে। এ ছাড়া সকালের ডিমের অমলেটে মাশরুম বা পালং শাক কুচি মিশিয়েও দিতে পারেন।

৩. মাংসের পরিমাণ কমিয়ে সবজি লুকান

যদি বাচ্চা আলাদাভাবে সবজি খেতেই না চায়, তবে রান্নার অনুপাতে বদল আনুন। নুডলস, পাস্তা বা চিকেন কারি তৈরির সময় মাংসের পরিমাণ কিছুটা কমিয়ে গাজর, বরবটি বা পেঁপে একদম কুচি করে সস বা ঝোলের সঙ্গে মিশিয়ে দিন। গবেষণায় দেখা গেছে, প্লেটে স্বাস্থ্যকর উপাদানের পরিমাণ ৫০ শতাংশ বাড়িয়ে দিলে বাচ্চার অজান্তেই সবজি খাওয়ার পরিমাণ অনেক বেড়ে যায়।

৪. চোখের দেখায় আনুন টুইস্ট

আমরা মুখে দেওয়ার আগে খাবারটা কিন্তু চোখ দিয়ে দেখি। শিশুদের ক্ষেত্রেও তাই। সবজি কাটার সময় একটু ক্রিয়েটিভ হোন। গাজর বা শসা স্রেফ গোল করে না কেটে যদি প্রজাপতি, ফুল কিংবা মিকি মাউসের শেপে কেটে প্লেটে সুন্দর করে সাজিয়ে দেন, তবে বাচ্চার কাছে তা খেলার ছলে আকর্ষণীয় মনে হবে। এ ছাড়া প্লেটের বিভিন্ন খোপে আলাদা আলাদা রঙের সবজি রাখলে প্রি-স্কুলের শিশুরা ৩৬ শতাংশ বেশি সবজি খায় বলে গবেষণায় প্রমাণিত।


আরও পড়ুন

ভ্যাপসা গরমে যে ৯ স্বাস্থ্য সমস্যা বেশি ভয়ংকর হয়

২৬ জুন ২০২৬

৫. একসঙ্গে বসে খাবার খান

পরিবারের বড়রা যা করেন, শিশুরা অবিকল সেটাই শেখে। আপনি নিজে যদি ফাস্টফুড, কোল্ড ড্রিংকস বা রিচ ফুড খান আর বাচ্চাকে সবজি খেতে বাধ্য করেন, তবে তা কখনোই কাজ করবে না। সপ্তাহে অন্তত ৩ দিন পুরো পরিবার একসঙ্গে বসে খাওয়ার অভ্যাস করুন এবং নিজেরা তৃপ্তি সহকারে শাকসবজি খান। মা-বাবাকে খেতে দেখলে বাচ্চার মনেও সেই খাবারের প্রতি কৌতূহল ও ভরসা তৈরি হয়।

৬. খাবার নিয়ে খেলতে দিন, রান্নায় জড়ান!

বিজ্ঞান বলছে, খাবার নিয়ে শিশুদের ‘সেন্সরি প্লে’ বা খেলা করতে দিলে নতুন খাবারের প্রতি তাদের ভয় কেটে যায়। বাচ্চাকে রান্নার সময় সবজি ধুতে বা বাছতে সাহায্য করতে বলুন। কাঁচা গাজর, ক্যাপসিকাম বা টমেটো হাত দিয়ে ছুঁয়ে দেখতে দিন, ঘ্রাণ নিতে বলুন। কোনোরকম জোর না রেখে যখন তারা একদম ফ্রেশ মুডে সবজি নিয়ে নাড়াচাড়া করবে, তখন ধীরে ধীরে সেটির স্বাদ নেওয়ার মানসিকতাও তাদের মধ্যে তৈরি হবে।

টিপসসবজিশিশু স্বাস্থ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়