Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রূপচর্চা

হাত মেহেদিতে রাঙানোর টিপস

লাইফস্টাইল ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১৬:৩৮
শেয়ার করুন:
হাত মেহেদিতে রাঙানোর টিপস

ছবিঃ আগামীর সময়

হাতে মেহেদির রঙ ছাড়া ঈদ যেন জমেই না। চাঁদ রাতে বসে মেহেদি পরার আসর। কার হাতের নকশা নিখুঁত হলো, কার হাতের মেহেদির রঙ বেশি গাঢ়— এ নিয়ে বাড়ির ছোট-বড় সদস্যদের কত রকমের খুনসুটিই না চলে এ সময়। তবে হাত ভরে সুন্দর নকশা আঁকলেই তো আর হবে না। সঠিকভাবে মেহেদি পরা ও যত্ন নেওয়ার কিছু কৌশলও জানতে হবে। তবেই হাতে মেহেদির রঙ হবে গাঢ় আর নকশাও থাকে দীর্ঘ সময় ধরে।

পরিষ্কার হাত

মেহেদি লাগানোর আগে হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন। পাশাপাশি খেয়াল রাখুন নখের কোন বা আঙুলের ভাঁজে কোনো প্রকার ময়লা না থাকে এবং হাত ধোয়ার পর লোশন, ময়েশ্চারাইজার বা তেল লাগানো যাবে না। এসব প্রসাধন ত্বকের ওপর একটি পাতলা স্তর তৈরি করে, যা মেহেদির নির্যাস হাতের ত্বকের গভীরে ঢুকতে বাধা দেয়। পরিষ্কার ত্বকে মেহেদির রঙ গাঢ় হয়ে বসে এবং নকশাও সুন্দর হয়।

মেহেদির মান

বাজারে নানা ধরনের মেহেদি পাওয়া যায়। বাজারের চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে ‘ইনস্ট্যান্ট’ বা পাঁচ মিনিটের রঙ দেওয়া মেহেদি পরা থেকে বিরত থাকুন। এই ধরনের মেহেদিতে প্যারা-ফিনাইলিনডিম নামক ক্ষতিকর রাসায়নিক থাকে, যা ত্বকে মারাত্মক অ্যালার্জি বা পোড়া ক্ষতের সৃষ্টি করতে পারে। তাই সব সময় তাজা ও অর্গানিক মেহেদি বা নামি ব্র্যান্ডের মানসম্পন্ন মেহেদি ব্যবহার করার চেষ্টা করুন।

হাতে মেহেদি লাগানোর সময় তাড়াহুড়া না করে ধীরে ধীরে নকশা আঁকুন। এতে সূক্ষ্ম ডিজাইন করা সম্ভব হবে। চাইলে আগেই কলম দিয়ে নকশার আউটলাইন এঁকে নিতে পারেন। এতে নকশা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম হবে। মেহেদি লাগানোর পর অন্তত ২০-৩০ মিনিট ধরে হাত বেশি নড়াচড়া করবেন না। এতে নকশা নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। এছাড়া মেহেদি পরার সময় নিরিবিলি পরিবেশে স্থির হয়ে বসা জরুরি। যদি হাতের তালু খুব বেশি ঘামে, তবে পাখা বা এসির নিচে বসে হাত ঠান্ডা করে নিতে হবে। নকশা করার সময় টিউবের মুখটি খুব সরু করে কাটলে সূক্ষ্ম নকশা ফুটে ওঠে, তবে রঙ গাঢ় করতে চাইলে রেখাগুলো কিছুটা মোটা বা ভরাট করে দেওয়া ভালো।মেহেদি পরার পর একটু শুকিয়ে এলে তুলা দিয়ে হালকা করে লেবু ও চিনির মিশ্রণ লাগাতে পারেন। এতে মেহেদি বেশি সময় ধরে হাতে লেগে থাকে এবং রঙ আরও গাঢ় হয়।মেহেদি যত দীর্ঘ সময় হাতে থাকবে, রঙ তত গভীর হবে। হাতে সময় থাকলে এবং ধৈর্য ধরে সারারাত ধরেই রাতে মেহেদি লাগিয়ে রেখে সকালে তুলুন। এতে মেহেদির রঙ পাকা ও দীর্ঘস্থায়ী হবে। মেহেদি তুলে ফেলার পর কয়েক ঘণ্টা পানি ব্যবহার না করাই ভালো। এটা রঙ দ্রুত গাঢ় হতে সাহায্য করে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    সময় নিয়ে মেহেদি লাগান




    লেবু-চিনির মিশ্রণ




    দ্রুত তুলে ফেলবেন না




    পানি এড়িয়ে চলুন