৩৩ কর্মী নেবে স্থাপত্য অধিদপ্তর, আবেদন শেষ ৬ আগস্ট

ফাইল ছবি
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের ৯ ক্যাটাগরির শূন্য পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১২ জুলাই প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। গত ১৫ জুলাই থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার গ্রেড-২)।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: কারিগরি শিক্ষাবোর্ড থেকে স্থাপত্যে ডিপ্লোমাসহ কম্পিউটার এইডেড ড্রাফটিংয়ে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা।
পদের নাম: লাইব্রেরিয়ান।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা।
পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার গ্রেড-৪)।
পদ সংখ্যা: ১১টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদ সংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: সহকারী টেলিফোন অপারেটর।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: গাড়িচালক।
পদ সংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক।
পদ সংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৬ আগস্ট, ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিজ্ঞপ্তি





