Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

মাহমুদুর রহমান মান্না

সরকার ব্যর্থ হলে দেশ ও জনগণও ব্যর্থ হবে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০২:৫৯
সরকার ব্যর্থ হলে দেশ ও জনগণও ব্যর্থ হবে

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার ব্যর্থ হলে দেশ ও জনগণও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একই সঙ্গে তিনি সরকারের সাফল্য কামনা করে বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে সমালোচনার সুযোগ নিশ্চিত করতে হবে।

সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সম্মানে প্রধানমন্ত্রী তারেক রহমান আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমি চাই এই সরকার ভালো করুক। সরকারের বয়স মাত্র পাঁচ মাস। এখনই পুরোপুরি মূল্যায়ন করা যাবে না। আমি মনে করি, এটাও সেই অনুষ্ঠান নয়, যেখানে সমালোচনা বা আত্মসমালোচনা করব।’

আপনারা ব্যর্থ হলে, আমি ব্যর্থ হব, দেশ ব্যর্থ হবে

নাগরিক ঐক্যের সভাপতি বলেছেন, ‘আমার বয়স এখন ৭৬। অনেক বছর ধরে রাজনীতি করছি। আমার স্বপ্ন, এমন একটি দেশ গড়ে উঠুক, যে দেশ শামসুর রহমানের কবিতার মতো ফুলের বাগান হবে। খুব সহজে সেই ফুলের কাছে যাওয়া যাবে, খুব সহজে ঘাসের ওপর শুয়ে নিশ্চিন্তে জীবন কাটানো যাবে। সামনে এমন একটি দেশের স্বপ্ন আমি দেখতে পাচ্ছি এবং সেই স্বপ্ন বাস্তবায়িত হোক, সেটাই চাই।’

প্রধানমন্ত্রী হওয়ার আগে তারেক রহমানকে দেওয়া একটি পরামর্শের কথাও স্মরণ করেন তিনি। বলেন, ‘আমি তাকে একদিন বলেছিলাম, আপনার সুযোগ আছে মাহাথির মোহাম্মদ হওয়ার, আপনার সুযোগ আছে শিন মেনড্রি হওয়ার, আপনার সুযোগ আছে কামাল আতাতুর্ক হওয়ার। নিশ্চয়ই সেরকম কিছু করার চেষ্টা করবেন। আজও আমি তাই চাই। কারণ এই মুহূর্তে আমি এর কোনো বিকল্প দেখছি না।’

সরকারের পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেছেন, ‘পাঁচ মাসে কী কী ভালো কাজ হয়েছে, তার বর্ণনা দিচ্ছি না। কী কী ভুল হয়েছে, সেটাও বলছি না। তবে যেমন ভালো কাজ হয়েছে, তেমনি উদাহরণ সৃষ্টি করারও চেষ্টা হয়েছে। সবচেয়ে বড় কথা, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো সফল হলে দেশ বদলে যাবে। আমি চাই আমরা সবাই সেই পথেই এগিয়ে যাই। আমি সেখানে থাকি বা না থাকি, দূর থেকে দেখেও যদি মনে হয় সব ঠিকমতো চলছে, তাতেই আমি সন্তুষ্ট থাকব।’

গণতান্ত্রিক পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘বিএনপি বড় দল। সেখানে অনেকেই মন্ত্রী হওয়ার বা দেশ পরিচালনার যোগ্য। কিন্তু সবাই তো দায়িত্ব পাননি। আমার শুধু এই অধিকারটুকু যেন থাকে, কোনো ভুল হলে তা বলতে পারি। ভুল বলার কারণে যেন আমাকে ভুল না বোঝা হয়। গণতন্ত্র মানেই হচ্ছে যেখানে সমালোচনা করা যায়, অকপটে নিজের কথা বলা যায়। এখন পর্যন্ত এই পাঁচ মাসে সেই পরিবেশ আছে। আমি চাই, এটি অব্যাহত থাকুক।’

মাহমুদুর রহমান মান্না আরও বলেছেন, ‘খুব বিনয়ের সঙ্গে বলছি, বর্তমান সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রী নতুন নতুন উদাহরণ তৈরি করার চেষ্টা করছেন। অতীতের খারাপ দৃষ্টান্তগুলো ভেঙে দিয়ে মানুষের মধ্যে নতুন আশা সৃষ্টি করতে চাইছেন। তবে এর অর্থ এই নয় যে ভুলের কোনো সুযোগ নেই। পা পিছলে যাওয়া যেন না ঘটে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করি।’

একটা উদারপন্থী দেশ গড়ার সুযোগ এসেছে

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা দীর্ঘ ১৫ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনেক নেতাকর্মী কারাগারে গেছেন, অনেকে গুম হয়েছেন, অনেকে নিহত হয়েছেন।’

তিনি বলেছেন, ‘আজ আমাদের সামনে একটি নতুন সুযোগ এসেছে। সেই সুযোগ হলো একটি উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা। এই লক্ষ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন। পাঁচ মাসে যে কাজগুলো হয়েছে, তা নিঃসন্দেহে উল্লেখ করার মতো। অতীতে আমরা একসঙ্গে সংগ্রাম করেছি, ভবিষ্যতেও উদার গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই এবং একটি উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।’

একলা চলো নীতি কোনো কৌশল হতে পারে না

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশে একটি প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও বহুত্ববাদী রাষ্ট্র গঠনের নেতৃত্ব দেওয়ার সুযোগ তারেক রহমানের সামনে এসেছে। এই ঐতিহাসিক দায়িত্ব পালনে প্রজ্ঞা, দূরদর্শিতা ও রাজনৈতিক দক্ষতার সঙ্গে সবাইকে নিয়ে চলতে পারলে বিএনপির ভবিষ্যৎ আছে, আমাদের যুগপৎ আন্দোলনের শরিকদেরও ভবিষ্যৎ আছে।’

তিনি আরও বলেছেন, ‘আমার দাদাজান বলতেন, লম্বা পথ যেতে হলে সঙ্গে বন্ধু নিতে হয়। যদি মনে করেন বন্ধুহীনভাবে বা একা চলবেন, তাহলে সেটা কোনো রাজনৈতিক কৌশল হতে পারে না। একসঙ্গে চলতে হলে পারস্পরিক মর্যাদাবোধ থাকতে হবে। সেই মর্যাদাবোধ ছাড়া আমরা এগোতে পারব না।’

এই সরকারের অনেক অর্জন

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মহিউদ্দিন ইকরাম বলেন, ‘গত পাঁচ মাসে এই সরকারের অনেক অর্জন রয়েছে। সবচেয়ে বড় অর্জন হয়েছে হজ ব্যবস্থাপনায়। ৫০ বছরে এবারই প্রথম অভিযোগবিহীন হজ অনুষ্ঠিত হয়েছে। আমি এ বছর আমার ২২তম হজ করেছি। সর্বশেষ বাংলাদেশি হাজি হিসেবে সৌদি আরবে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি, ভিসা থাকা সত্ত্বেও দুজন হাজি আটকে আছেন। বর্তমান প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তে এবং ধর্মমন্ত্রীর উদ্যোগে সৌদি সরকারকে রাজি করিয়ে সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও তাদের হজ পালনের ব্যবস্থা করা হয়েছে। এটি বাংলাদেশের জন্য বড় অর্জন।’

কষ্ট পাচ্ছি

গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ‘বিএনপি এখন কাণ্ডারি হয়ে গেছে, আর আমরা যেন ফুটপাতে বসে গেছি। আমরা মানসিকভাবে অনেক কষ্ট পাচ্ছি। অনেক রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানো হয় না। আমাদের নেতাকর্মীদেরও যথাযথ মূল্যায়ন নেই। আমরা কিছু পাওয়ার জন্য আন্দোলন করিনি। কিন্তু গত পাঁচ মাসে কোনো শীর্ষ নেতা আমাদের সঙ্গে মতবিনিময় করেননি, খোঁজও নেননি। আশা করি, আপনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন, যাতে আমরা সরকারের অংশীদারত্বের সুযোগ পাই।’

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সুব্রত ভাই, বিব্রত হওয়ার কোনো দরকার নেই। আপনার সঙ্গে আমাদের সবসময়ই দেখা হয়েছে, কথা হয়েছে।’

জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু তারেক রহমান

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ‘২০০৬ সাল থেকে শুরু হওয়া ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গত ২০ বছরের আন্দোলনে অনেকেই জীবন দিয়েছেন। সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফ্যাসিবাদমুক্ত হয়েছি। গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আগামীতে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আমরা একটি স্বপ্নের, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।’

শরিক নেতাদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যমুনায় পৌঁছে টেবিলে টেবিলে গিয়ে নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে শরিক নেতাদের নিয়ে অংশ নেন নৈশভোজে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এবং গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরীও।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রাজনীতিপ্রধানমন্ত্রীনৈশভোজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise