Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

মানুষের উপকারের নেশা দুই চালকের

এস আর অনি চৌধুরী, মৌলভীবাজার
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০২:৫০
মানুষের উপকারের নেশা দুই চালকের

মাইলফলকের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করছেন খালেদ ও তামিম

সারা দিন সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে সংসারের খরচ জোগান। দিনশেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান গ্রামের দুই অটোরিকশাচালক খালেদ আলী ও তামিম ইকবালের কাছে মানুষের সেবাই যেন সবচেয়ে বড় প্রশান্তি। অবসর পেলেই তারা হাতে তুলে নেন দা, কোদাল কিংবা বেলচা। নেমে পড়েন রাস্তার পাশের ঝোপঝাড়, ড্রেনের আবর্জনা ও মাইলফলক পরিষ্কার কিংবা ঝরে পড়া গাছের ডাল সরানোর কাজে। কোনো পারিশ্রমিক বা পুরস্কারের আশায় নয়, শুধু মানুষের উপকার করার ইচ্ছায় তারা এসব কাজ বেছে নিয়েছেন।

স্থানীয়দের কাছে খালেদ ও তামিম এখন পরিচিত মুখ। উপজেলার বিভিন্ন সড়কে প্রায়ই দেখা যায় তাদের। কখনো রাস্তার দুই পাশের আগাছা কেটে চলাচলের পথ নিরাপদ করছেন, কখনো ড্রেন পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। আবার কোথাও রাস্তার দিকনির্দেশক সাইনবোর্ড ময়লায় ঢেকে গেলে তাও পরিষ্কার করছেন, যাতে পথচারীদের দেখতে সুবিধা হয়। ঝড়-বৃষ্টির পর সড়কের ওপর পড়ে থাকা গাছের ডাল বা ঝুলে থাকা ডাল নিজেরাই সরিয়ে ফেলেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এ দুই বন্ধু নিজেদের উদ্যোগে এমন সমাজসেবামূলক কাজ করে আসছেন। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের সহায়তা ছাড়াই স্বেচ্ছাশ্রমে তারা জনস্বার্থে করছেন এসব কাজ। তাদের এই উদ্যোগে এলাকার মানুষ যেমন উপকৃত হচ্ছেন, তেমনি অন্যরাও হচ্ছেন অনুপ্রাণিত।

খালেদ আলীর ভাষ্য, ‘অটোরিকশা চালিয়েই আমাদের সংসার চলে। কাজের ফাঁকে যখন একটু সময় পাই, তখন মানুষের উপকার হয় এমন কিছু করার চেষ্টা করি। রাস্তা পরিষ্কার থাকলে সবাই নিরাপদে চলতে পারে, ড্রেন সচল থাকলে জলাবদ্ধতা কমে। মানুষের মুখে হাসি দেখলে আর দোয়া পেলে মনে হয় আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।’

‘কেউ আমাদের এ কাজ করতে বলেনি। নিজের বিবেক থেকেই করি। সমাজটা যদি একটু পরিষ্কার থাকে, মানুষ যদি স্বস্তিতে চলাফেরা করতে পারে, সেটিই আমাদের আনন্দ। ভালো কাজ করলে অন্যরাও এগিয়ে আসবে, এ বিশ্বাস থেকেই কাজ করে যাচ্ছি’— বললেন তামিম ইকবাল।

ছেলের উদ্যোগের প্রশংসা করে খালেদের বাবা আবদুল মজিদ বলেছেন, ‘আমার ছেলে ছোটবেলা থেকেই মানুষের উপকার করতে ভালোবাসে। সংসার চালানোর জন্য কঠোর পরিশ্রম করে, তারপরও মানুষের জন্য সময় বের করে। একজন বাবা হিসেবে এতে আমি গর্ববোধ করি। আল্লাহ যেন ওদের এই ভালো কাজ কবুল করেন।’

সিএনজিচালিতঅটোরিকশাখালেদ আলীতামিম ইকবালধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!