বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে বড় নিয়োগ, পদ ১১২

গ্রাফিকস: আগামীর সময়
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৬ ক্যাটাগরির পদে মোট ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৩ সেপ্টেম্বর প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।
পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা
পদ সংখ্যা: ১৯টি
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম: সহকারী মাঠ তত্ত্বাবধায়ক
পদ সংখ্যা: ৩৭টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে
বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা।
পদের নাম: উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন)
পদ সংখ্যা: ১৪টি
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব)
পদ সংখ্যা: ১৫টি
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন)
পদ সংখ্যা: ১৪টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস হতে হবে
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব)
পদ সংখ্যা: ১৩টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বাণিজ্য)
বেতনধ: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
আবেদন পদ্ধতি: আবেদন শুরু হলে প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিজ্ঞপ্তি








