নিয়োগ দেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ, স্নাতক পাসে আবেদন
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
জাতীয় পেনশন কর্তৃপক্ষে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৭ ক্যাটাগরির শূন্য পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৯ জুন প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি। গত ১ জুলাই থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক/সিজিপিএতে স্নাতক বা ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।
পদের নাম: নিরীক্ষক।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক বা ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা।
পদের নাম: ব্যক্তিগত সহকারী।
পদ সংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা।
পদের নাম: হিসাবরক্ষক।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক।
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদ সংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
পদের নাম: ড্রাইভার।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক।
পদ সংখ্যা: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা।
আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় : ২৬ জুলাই, ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিজ্ঞপ্তি





