ঢাকা ব্যাংকে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

লোগো
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির কর্পোরেট/এসএমই ডকুমেন্টেশন ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৩ সেপ্টেম্বর প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: কর্পোরেট/এসএমই ডকুমেন্টেশন ম্যানেজার, (ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: এসএমই ক্রেডিট ডকুমেন্টেশন এবং ক্রেডিট সংক্রান্ত কাজে দক্ষতা।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম








