অফিসার নিয়োগ দেবে সিটি ব্যাংক, স্নাতক পাসে আবেদন

সিটি ব্যাংক পিএলসি। ছবি : সংগৃহীত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৩১ আগস্ট প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম: রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার, (এসএমই - ক্ষুদ্র ব্যবসা)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে। বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৭ সেপ্টেম্বর, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম








