৩৬ কর্মী নেবে চা বোর্ড, আজ থেকে শুরু আবেদন

সংগৃহীত ছবি
বাংলাদেশ চা বোর্ড, বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ও প্রকল্প উন্নয়ন ইউনিটের (পিডিইউ) শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে অস্থায়ী ভিত্তিতে ১৩ ক্যাটাগরির শূন্যপদে মোট ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৬ জুলাই প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। ২৮ জুলাই থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
পদের নাম: প্রধান শিক্ষক (প্রাইমারি)।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএডসহ ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি।
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা।
পদের নাম: খামার ও গুদাম সহকারী।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কৃষি বিষয়ে ডিপ্লোমা।
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা।
পদের নাম: পেশ ইমাম।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: আলিম অথবা সমমানের পরীক্ষায় পাস।
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ১৫টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
পদের নাম: সহকারী শিক্ষক (শরীর চর্চা)।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: শরীর চর্চায় ডিপ্লোমাসহ ২য় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
পদের নাম: জেনারেটর অপারেটর।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
পদের নাম: গাড়িচালক।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
পদের নাম: কুক।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/এসএসসি পাস/সংশ্লিষ্ট বিষয়ে সমমানের কারিগরি প্রশিক্ষণ।
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা।
পদের নাম: দপ্তরী।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস।
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা।
পদের নাম: গবেষণাগার সহকারী।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পর্যন্ত।
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক।
পদ সংখ্যা: ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা।
পদের নাম: চেইনম্যান।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পর্যন্ত।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা।
পদের নাম: কুক কাম বেয়ারার।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৫ আগস্ট, ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
সূত্র : বিজ্ঞপ্তি





