কর্মী নেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, চলছে আবেদন

সংগৃহীত ছবি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে জুনিয়র এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ২২ জুন প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/ এক্সিকিউটিভ, ব্র্যান্ড।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসনে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: দৈনিক কার্যক্রমের প্রতিবেদন এবং বিক্রয় অর্ডারের হালনাগাদ তথ্য প্রস্তুতে দক্ষতা।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইন্স্যুরেন্স, মোবাইল ফোন বিল, টি/এ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎস বোনাসের ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগামী ১০ জুলাই, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম





