Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টো টো কোম্পানি

হায়দরাবাদের ‘মেষপালকের’ দুর্গে

আবু তাহের
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:২৩
হায়দরাবাদের ‘মেষপালকের’ দুর্গে

গোলকোন্দা ফোর্ট

‘স্যার, ইয়া পর আইয়ে, মিডিলসে হো কার তুড়ি দিজিয়ে’— ট্যুরিস্ট গাইডের কথায় নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে হাততালি বাজাতেই অবাক হলাম। জোরে প্রতিধ্বনি উঠছে ছাদ থেকে। জায়গাটা ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ শহরের উপকণ্ঠে অবস্থিত গোলকোন্দা ফোর্টের প্রবেশ দুয়ার। নাম ফতেহ দরওয়াজা।

স্থানীয় গাইডের তথ্যে জানা গেল, যদি কখনো নিরাপত্তাসংক্রান্ত সন্দেহজনক কিছু দ্বাররক্ষীদের নজরে আসত, তখনই তারা হাতে তালি বাজাত। আর সেই শব্দ প্রতিধ্বনিত হয়ে প্রায় এক কিলোমিটার দূরে পাহাড়ের ওপর অবস্থিত মূল প্রাসাদ থেকে শোনা যেত। মোবাইল, ওয়াকিটকির ডিজিটাল যুগ আসার বহুকাল আগে এমনটাই ছিল নিরাপত্তা সতর্কতা সংকেত।

এগারো শতকে কাকাতিয়া রাজবংশের হাত ধরে পাহাড়ের চূড়ায় মাটির দুর্গ হিসেবে জন্ম নেয় গোলকোন্দা ফোর্ট। লোকগাথা অনুযায়ী, এক মেষপালক পাহাড়ের ওপর পরিত্যক্ত এই দুর্গটি খুঁজে পেয়েছিল। তেলেগু ভাষায় ‘গোলকোন্দা’ শব্দের অর্থ— ‘মেষপালকের পাহাড়’।

চতুর্দশ শতকে কাকাতিয়াদের পতনের পর দুর্গটি বাহামনি সালতানাতের অধীনে আসে। মাটির দেয়াল বদলে তখন তৈরি হয় শক্তিশালী পাথুরে দেয়াল, এটি রূপ নেয় এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রে। ১৫১৮ সালে সুলতান কুয়ালি-কুতুব-উল-মুলক গোলকোন্দা দখল করে স্বাধীনতা ঘোষণা করেন এবং একে তার নবগঠিত রাজ্যের রাজধানী বানান। তখন পাহাড়ের চূড়ার এ সাধারণ দুর্গটি পরিণত হয় বিশাল এক সামরিক ও রাজকীয় কমপ্লেক্সে।

বিশ্ববিখ্যাত হীরা কোহিনুর, হোপ ডায়মন্ড, দরিয়া-ই-নুর এই গোলকোন্দার সঙ্গে সম্পৃক্ত। বহু ইউরোপিয়ান, আরব ও পার্সিয়ান বণিক এই গোলকোন্দায় হীরে-জহরতের কেনাবেচা করতে আসত। দুর্গের আশপাশে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১৫৯১ সালে সুলতান মুহাম্মাদ কুয়ালি কুতুব শাহ দুর্গ থেকে অদূরবর্তী স্থানে হায়দরাবাদ শহরের পত্তন করেন।

সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে ১৬৮৭ সালে মুঘল সৈন্যদল গোলকোন্দা ফোর্ট আক্রমণ করে এর পতন ঘটায়।

গত মে মাসের প্রথম সপ্তাহে যখন এই দুর্গ দর্শনে বের হই তখন চোখে পড়ে, দ্বিপ্রহরের আগুনজ্বলা সূর্যের তাপে গলদঘর্ম দর্শনার্থীরা কোথাও বিশাল পাঁচিলের ছায়ায় একটু জিরিয়ে নিচ্ছে। কোথাওবা এক বা দুটি ঝাঁকড়া সবুজ খাটো বৃক্ষ ছায়া বিলাচ্ছে। ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে ডিপার্টমেন্টের ব্যবস্থাপনায় সুপেয় জলের আধুনিক সরবরাহ চালু আছে স্থানে স্থানে। যেখান থেকে দর্শনার্থীরা নিজ নিজ পানির বোতল রিফিল করে নিচ্ছে। দরবার হলের পাশের চত্বরের কোল ঘেঁষে রয়েছে একটা মন্দির। যেখানে অনেকেই উপাসনা করছে। কোনো কোনো পরিত্যক্ত প্রাসাদ আজ বুনো কবুতরের ঘর-বসতি, যাদের বিষ্ঠার পুরু আস্তরণ জমে ঢেকে গেছে প্রাসাদের মেঝে। এসব ক্ষয়ে যাওয়া পাথুরে দেয়াল আর ভগ্ন প্রাসাদ আজও দাঁড়িয়ে থেকে প্রাচীন রাজকীয় সময়ের প্রতিনিধিত্ব করছে। বড় বড় পাথুরে সোপান পেরিয়ে পাহাড়ের চূড়ায় ওঠার কালে সময় যেন টাইম মেশিনে করে ফিরে যাচ্ছিল পাঁচশ বছর আগের সেসব দিনগুলোতে। যখন সিপাই-সান্ত্রি আর কোতোয়ালের হাঁকডাকে মুখরিত থাকত দুর্গের তোরণ আর গলিপথ। বলিউড ও দক্ষিণী অনেক সিনেমার শুটিং হয় এ দুর্গে।

যেভাবে যাবেন

হায়দরাবাদ শহরের কেন্দ্রস্থল থেকে ১১ কিলোমিটার দূরে মেহেন্দিপাতনম এবং তোলিচৌকি এলাকার কাছাকাছি এই দুর্গের অবস্থান। মেট্রোরেল ব্যবহার করতে চাইলে জুবিলি হিলস চেকপোস্ট মেট্রো স্টেশনে নেমে ট্যাক্সি অথবা বাইক ভাড়া করে পৌঁছানো যায়। সপ্তাহের সাত দিনই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে গোলকোন্দা ফোর্ট।

মেষপালকদুর্গহায়দরাবাদট্যুরিস্ট গাইডতেলেঙ্গানাবাহামনি সালতানাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়