Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় টো টো কোম্পানি

মেঘের রাজ্যে বহুমাত্রিক

বর্ণালি দেবনাথ পূর্ণা
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ২০:০৯
মেঘের রাজ্যে বহুমাত্রিক

মেঘের রাজ্য সাজেকে বহুমাত্রিকের সদস্যরা


ব্যস্ত শহর ঢাকার কোলাহল পেছনে ফেলে ২৫ আগস্ট রাতে শুরু হয়েছিল আমাদের সাজেকযাত্রা। বহুমাত্রিক ফাউন্ডেশনের ছয় সদস্যের এই ছোট্ট ভ্রমণদলটির সঙ্গী হয়েছিল পাহাড়, মেঘ, বৃষ্টি, গান, হাসি আর অজস্র স্মৃতি। এই ভ্রমণের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমাদের সঙ্গী রশীদুল ভাইয়ের। পুরো সফরের আয়োজন থেকে শুরু করে নানা পরিকল্পনায় তার আন্তরিক প্রচেষ্টা আমাদের যাত্রাকে সহজ ও সুন্দর করে তুলেছিল।
শুরুটা অবশ্য খুব একটা সহজ ছিল না। শেষ মুহূর্তে টিকিট না পাওয়ায় ঢাকার আরামবাগ থেকে দুজন এবং কল্যাণপুর থেকে চারজনের দলকে বসতে হয়েছিল বাসের একদম শেষের দিকের আসনগুলোয়।
দীর্ঘ যাত্রার পর চান্দের গাড়িতে পাহাড়ি আঁকাবাঁকা পথে শুরু হয় আরেক অভিজ্ঞতা। আমাদের বন্ধু শামলী ভয়ে বারবার বলছিল, ‘আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে যাব!’ অন্যদিকে শুভর ঘোষণা, ‘আমি আর জীবনে আসব না!’ আর আমি ভয় না পেলেও রাস্তার গরম আর দীর্ঘ যাত্রায় তখন বেশ বিরক্ত।


সাজেকে পৌঁছে আমাদের ঠিকানা ছিল নতুন লুসাই কটেজ। মজার বিষয়, উদ্বোধনের দিনই আমরা ছিলাম তাদের প্রথম অতিথি। বিকেলে হেলিপ্যাড ঘুরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে জমে ওঠে আড্ডা। বিশেষ করে বন্ধু নিবিড়ের গান ও কমেডি ছিল ভ্রমণের অন্যতম আকর্ষণ। মনটানা রেস্টুরেন্টে রাতের খাবারের আগে তার গান শুনতে আশপাশের মানুষও খাওয়া থামিয়ে দিয়েছিলেন।
সেই রাতে বৃষ্টিভেজা আবহাওয়ায় মনটানার বাঁশের বিরিয়ানি যেন ভ্রমণের স্বাদ আরও বাড়িয়ে দিয়েছিল। তবে পুরো সফরের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তটি ছিল পরদিন ভোরে। রাতের বৃষ্টির পর সূর্যোদয়ের সঙ্গে যখন চারপাশ মেঘের সাদা চাদরে ঢেকে গেল, তখন মনে হয়েছিল যে এই একটি দৃশ্যের জন্যই এত পথ পাড়ি দেওয়া। পাহাড়ের বুক জুড়ে ভেসে বেড়ানো মেঘের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, সব ক্লান্তি যেন মুহূর্তেই সার্থক। লুসাই কটেজের বারান্দা থেকে সকালের মেঘমাখা অপূর্ব দৃশ্য উপভোগ করে আমরা ছুটে গিয়েছিলাম কংলাক পাহাড়ে, প্রকৃতির আরও বিস্তৃত সৌন্দর্যকে কাছ থেকে দেখতে।


ফেরার পথে খাগড়াছড়ির আলুটিলা গুহা, ঝরনা ও ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখি। আমাদের আয়াজ ভাই তখন দলের কোলাহল থেকে একটু দূরে, নিজের মতো করে পাহাড়ের সঙ্গে বন্ধুত্ব করতে ব্যস্ত। হয়তো নীরবতার মাঝেই খুঁজছিলেন কিছু অপ্রকাশিত উত্তর। এরপর খাগড়াছড়ির বন্ধু মংয়ের পরামর্শে পিংক সল্ট রেস্টুরেন্টে পাহাড়ি নানা খাবারের স্বাদ নিই। সেখানে বিশেষভাবে ভালো লেগেছিল হাঁসের মাংস।
২৮ তারিখ সকালে ফিরেছি ঢাকায়। ফিরে এসেছি ঠিকই, কিন্তু সাজেকের সেই মেঘগুলো যেন এখনো মনের পাহাড়ে ভেসে বেড়ায়। কিছু ভ্রমণ শুধু জায়গা দেখা নয়, হয়ে ওঠে বন্ধুত্ব, হাসি আর স্মৃতির বহুমাত্রিক গল্প।


ভ্রমণসাজেকপাহাড়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    কমলের বিনা বেতনের পাঠশালা

    কমলের বিনা বেতনের পাঠশালা

    ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩

    advertiseadvertise