Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টো টো কোম্পানি

ক্যারিবীয় স্বর্গদ্বীপ সেন্ট লুসিয়া

জুবায়ের হোসেন
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:২৩
ক্যারিবীয় স্বর্গদ্বীপ সেন্ট লুসিয়া

ক্যারিবীয় সাগরের দারুণ সুন্দর দ্বীপ সেন্ট লুসিয়া। মাত্র ৬০০ বর্গকিলোমিটারের মায়াবী এই রাজ্য ঘুরে এসে গল্পটা বলেছেন জুবায়ের হোসেন

ঘুম ভেঙে পর্দা সরাতেই দেখি সূর্য উঠি উঠি করছে। এক কাপ কফি হাতে বারান্দায় গিয়ে বসি। লোকালয় ছাড়িয়ে দূরে ওই পাহাড়টা চোখে পড়ছে। এই সেই পাহাড়, যার টানে আমাদের বেশিরভাগ সময় কাটছে এ বারান্দায়। বেলা বাড়তে থাকলে সূর্য যখন তেতে ওঠে, তখন কোত্থেকে উড়ে আসে একঝাঁক ফ্রিগেটবার্ড। কালো রঙের অদ্ভুত সুন্দর এই পাখিকে দূর থেকে দেখে মনে হয় কাগজের ঘুড়ি।

তিন দিন হলো সেন্ট লুসিয়ায় এসেছি। ক্যারিবিয়ান দ্বীপগুলোতে বেড়াতে আসার ইচ্ছা আমাদের অনেক দিনের। একদিন সাতপাঁচ না ভেবে প্লেনের দুটি টিকিট করে ফেলি।

এই দ্বীপের অনন্য বৈশিষ্ট্য জোড়া পিটন (অগ্ন্যুৎপাতে সৃষ্ট পাহাড়), যেটা এখন ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এর একটি দেখা যায় আমাদের এই সাময়িক আবাস থেকে।

ডেস্টিনেশন ওয়েডিং এবং হানিমুনের জন্য খ্যাত সেন্ট লুসিয়া। এখানে আছে অনেক বিলাসবহুল ভিলা এবং রিসোর্ট, যেগুলোর প্রতি রাতের ভাড়া হতে পারে তিন থেকে চার হাজার ইউএস ডলার! তবে আমি আর ফাহমিদা যখন ঘুরতে যাই, আমাদের বেশি ভালো লেগেছে স্থানীয় মানুষের সঙ্গ, লোকাল বাসে চড়ে ঘুরে বেড়িয়েছি দেশ, প্রাত্যহিক বাজারে কেনাকাটা করেছি। এবারও আমাদের পরিকল্পনা দেশটির তিনটি ভিন্ন এলাকায় যাওয়া।

এখানে আসার দ্বিতীয় দিন শনিবার গেলাম সাপ্তাহিক হাট ফারমার্স মার্কেটে। স্থানীয় কৃষক ছাড়াও শৌখিন বাগানিরা পসরা সাজিয়েছে নিজের চাষ করা অ্যাভোকাডো, কাঁচকলা, আম, বিভিন্ন সবজি ঘরে বানানো আচার আর খাবার। বাজারের অলিগলি ঘুরে শুরুতে আমরা ডাব হাতে সমুদ্রের পাড়ে গিয়ে বসলাম। অদূরে এক জেলে এক গামলাভর্তি মাছ নিয়ে বসে পরিষ্কার করছে। কোনো ফাইভ স্টার হোটেলের আজকের মেন্যুতে যাবে এসব তরতাজা মাছ। এরপর এক মাছ কাটুরের সঙ্গে গেলাম মাছের বাজারে। ঠেলায় মাছ বিক্রি করছে মোটে দুজন বিক্রেতা। তাই বলে মাছের বাজারসুলভ শোরগোল কম নয়! ক্রেতা-বিক্রেতা মিলে যথারীতি হাউকাউ জুড়ে দিয়েছে ক্রেওল ভাষায়। দেশটিতে সবখানে ইংলিশ বললেও স্থানীয়রা অনেক সময় নিজেদের মধ্যে ক্রেওলে কথা বলে।

সঙ্গে আসা লোকটি দ্রুত ওজন করে আমাদের জন্য ব্যবস্থা করে সদ্য ধরা তাজা দুটি মাছের। তারপর সমুদ্রের পাড়ে ফিরে গিয়ে নিজেই কেটেকুটে পরিষ্কার করে হাতে ধরিয়ে দেয়। ফেরার পথে একটা রেস্টুরেন্টে থেমে খেলাম সেন্ট লুসিয়ানদের পছন্দের সকালের খাবার— সল্টফিশ, নারিকেল ব্রেড, শসার সালাদ আর কোকো টি।

সমুদ্রের ওপারে ওই দূর দিগন্তে ছড়িয়ে পড়া নরম আলো পুরো গ্রামটাকে শান্ত এক আবেশে জড়িয়ে ফেলে

আমরা আছি সুফরিয়ের— এ নামটি ফরাসি। সেন্ট লুসিয়া দখল করা নিয়ে ফরাসি আর ইংরেজদের যুদ্ধ হয়েছে বিস্তর। ১৪ বার দুদলের মধ্যে হাতবদল হয়ে অবশেষে ১৯৭৯ সালে এরা স্বাধীন হয়। এজন্য সেন্ট লুসিয়াকে বলা হয় ‘হেলেন অব ওয়েস্ট ইন্ডিজ’! এ দ্বীপটির প্রধান আয়ের উৎস পর্যটন। বিশেষ করে সুফরিয়ের-এ; রাস্তায় বেরোলে হয় দেখা যাবে পর্যটক না হয় স্থানীয় কাউকে, যে কোনো না কোনোভাবে পর্যটনের সঙ্গে যুক্ত। এক রেস্টুরেন্টের কর্মচারী এত করে ধরল যে, আমরা চক্ষুলজ্জার খাতিরে বেছে নিলাম একটা ওয়াটার ট্যাক্সি রাইড, যেটা আমাদের নিয়ে যাবে সুগার বিচে। সাদা ধবধবে বালুর এ বিচটির অবস্থানের জন্য এর দুপাশে ‍পিটন দুটি (গ্রস পিটন ও পেটিট পিটন) দেখা যায়। স্বচ্ছ পানি ও প্রবাল প্রাচীরের জন্য এটি স্নরকেলিং ও ডাইভিংয়েরও দারুণ জায়গা।

সেন্ট লুসিয়ার সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ওদের গর্ব ড্যারেন স্যামির নামে। জনসংখ্যার দিক থেকে সেন্ট লুসিয়া বিশ্বের সবচেয়ে ছোট দেশ (১.৮ লাখ) যার দুজন নোবেল বিজয়ী রয়েছেন।

আমাদের পরের গন্তব্য দ্বীপটির উত্তরের পাহাড়ি এলাকা। আঁকাবাঁকা উঁচু-নিচু পথ পার করে রিসোর্টের কাছে এসে পৌঁছালাম। পথের শেষ অংশ এতটাই খাড়া যে, আমাদের ড্রাইভার বারকয়েক চেষ্টা করে রণে ভঙ্গ দিল। বাক্সপ্যাটরা নিয়ে হাঁচড়েপাঁচড়ে কোনোমতে ওপরে উঠলাম। এ রিসোর্টটা আসলে পাহাড়ের ওপর হলুদ রঙের একটা বাড়ি। এখান থেকে যেদিকে তাকাই শুধু পাহাড় আর সবুজ। বাড়িটার সামনে সুন্দর বাগান আর গা ঘেঁষে ছোট সুইমিং পুল। দ্বিতীয় দিন নামল ঝুম বৃষ্টি। পাহাড়ে বৃষ্টি কী অপরূপ! ভেজা মাটির গন্ধ আর ঝিরিঝিরি শব্দ মনটাকে হালকা করে দেয়। কফির মগ হাতে বারান্দায় দাঁড়িয়ে বুঝি— ভেজাটাই এ যাত্রার আসল সৌন্দর্য। এ বারান্দা থেকে সূর্যোদয়টা দারুণ উপভোগ করা যায়।

শেষ গন্তব্য ল্যাবোরি গ্রামের গেস্টহাউজ ‘সানসেট লেন’। ল্যাবোরি একটা শান্ত ছিমছাম জেলেপাড়া। সন্ধ্যা নামতে ঘুটঘুটে অন্ধকার আর সমুদ্রের গর্জন ছাড়া কিছু শোনা যায় না। আমাদের গেস্টহাউজটি সমুদ্রের একদম পাশে। ঝুলবারান্দাটা ক্যারিবীয় সমুদ্রের ওপর ঝুলে আছে যেন।

বিশাল ঢেউ শব্দ করে আছড়ে পড়ছে পাড়ে। একটু পরপর দেখা যাচ্ছে কতরকম জলযান। সন্ধ্যা নামার ঠিক আগে একটা বিলাসবহুল ইয়ট এসে নোঙর ফেলল। তাতে ইতালির পতাকা। নিশ্চয়ই ভূমধ্যসাগর হয়ে কত দেশ ঘুরে ভেসে ভেসে আজকে সেন্ট লুসিয়ায় নোঙর ফেলেছে— ভাবতে রোমাঞ্চ লাগে।

দিন গড়িয়ে সূর্যাস্ত নামতেই ‘সানসেট লেন’-এর নামের আসল সার্থকতা বুঝতে পারলাম। ডুবে যাওয়া সূর্য আর তার রঙের খেলা মুগ্ধ হয়ে উপভোগ করলাম। সমুদ্রের ওপারে ওই দূর দিগন্তে ছড়িয়ে পড়া নরম আলো পুরো গ্রামটাকে শান্ত এক আবেশে জড়িয়ে ফেলে।

সন্ধ্যা নামতে মাথায় আসে যে রাতের খাবারের আয়োজন করতে হয়। ম্যাপ দেখে সবচেয়ে কাছের রেস্তোরাঁয় গিয়ে হতাশ হতে হয়। ব্যবসা আজ খুব নেই বলে রেস্তোরাঁ বন্ধ করে বাড়ি চলে গেছে মালিক। আমাদের বিরসবদন দেখে রেস্তোরাঁর লাগোয়া দোকানের মালিক বলল, তোমরা ‘মামা টিলি’ গিয়ে দেখতে পারো। হেঁটে হেঁটে ‘মামা টিলি’র ছোট খাবার দোকানে ‍গিয়ে উঁকিঝুঁকি মারি কিন্তু কারও দেখা মেলে না। রাস্তার উল্টোদিক থেকে বেঞ্চিতে বসে একজন বয়স্ক মহিলা হাত নেড়ে ডাকেন। কাছে গেলে বলেন, আমি ‘মামা টিলি’; তিনি মোটামুটি স্থানীয় সবার কাছে মাতৃস্থানীয়। জানান, আমরা চাইলে আজকে ধরা লবস্টার রান্না করে দিতে পারেন। অল্প কিছুক্ষণের মধ্যে তিনি হাজির করেন এক বিশাল লবস্টার। টেইলের সঙ্গে ভাত, কাঁচকলা ভাজা আর অ্যাভোকাডো সালাদ। আধো আলোয় বসে খেতে খেতে মনে মনে ভাবি রিজিকের কথা— পুরো তল্লাটে আজকে একটাই লবস্টার ধরা পড়েছে আর সেই সুস্বাদু খাবার আজকে আমাদের জন্য লেখা ছিল!

যেভাবে যাবেন

ক্যারিবীয় বেশ কয়েকটি দ্বীপে বাংলাদেশিদের ভিসামুক্ত প্রবেশাধিকার থাকলেও সেন্ট লুসিয়ায় নেই। আগাম ভিসা করেই সেখানে যেতে হবে। সরাসরি কোনো ফ্লাইট নেই। তবে মধ্যপ্রাচ্য বা উত্তর আমেরিকা বা ইউরোপের দেশ হয়ে যেতে পারবেন। যুক্তরাষ্ট্র এবং কানাডায় বসবাসকারী বাংলাদেশিদের জন্য ক্যারিবীয় দ্বীপটিতে যাওয়া সহজ।

 

 

সেন্ট লুসিয়েক্যারিবীয়টো টো কোম্পানীভ্রমণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে