Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

ঝাঁপ দিয়ে পাখি শিকার করত চার ডানার ডাইনোসর

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:০৪
ঝাঁপ দিয়ে পাখি শিকার করত চার ডানার ডাইনোসর

জিয়ান চ্যাংমেনসিসের শিকারের কল্পিত দৃশ্য। ছবি: লুইস লা রোসা

আজ থেকে ঠিক বারো কোটি বছর আগের এক কুয়াশাচ্ছন্ন সকাল। ঘন বনের একটা উঁচু গাছের ডালে ওত পেতে বসে আছে এক অদ্ভুত প্রাণী। দেখতে অনেকটা সিনেমার ভেলোসিরাপ্টরের মতো রাগী, কিন্তু সারা শরীর তার চিল বা ঈগলের মতো ঘন পালকে ঢাকা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তার শুধু দুটো ডানাই নেই, পেছনের দুটি পায়েও রয়েছে ডানার মতো লম্বা পালক।

অর্থাৎ, সে চার ডানার এক প্রাগৈতিহাসিক ‘ড্রাগন’।

লক্ষ্মীপেঁচার সমান আকৃতির এই প্রাণীটি কোনো পাখি নয়, সে আসলে এক শিকারী ডাইনোসর, বিজ্ঞানিরা যার নাম রেখেছেন ‘জিয়ান চ্যাংমেনসিস’। সে পাতার আড়ালে চোখ জোড়া স্থির করে রাখত বনের অন্য প্রান্তে উড়তে থাকা আদিম পাখিদের দিকে। সুযোগ বুঝে ডানা ঝাপটে নয়, বরং আজকের উড়ন্ত কাঠবিড়ালির মতো চার ডানা মেলে সে বাতাস কেটে গ্লাইড করে ঝাঁপিয়ে পড়ত তার শিকারের ওপর।

এই রোমাঞ্চকর দৃশ্যটি কোনো সায়েন্স ফিকশন গল্পের অংশ নয়, বরং আমাদের পৃথিবীর বুকেই ঘটে যাওয়া কোটি বছর আগের বাস্তব ঘটনা। সম্প্রতি উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশের এক প্রাচীন হ্রদ এলাকা থেকে একদল আন্তর্জাতিক গবেষক এই নতুন প্রজাতির ডাইনোসরের ফসিল বা জীবাশ্ম আবিষ্কার করেছেন।

গবেষকরা দীর্ঘদিন ধরেই ওই এলাকায় প্রাগৈতিহাসিক পাখিদের ভাঙা হাড়ের অদ্ভুত সব দলা খুঁজে পাচ্ছিলেন। পেঁচা বা শিকারী পাখিরা যেভাবে শিকার হজম করার পর অপাচ্য হাড় ও পালক মুখ দিয়ে দলা আকারে উগরে দেয়, চ্যাংমা বেসিনের এই হাড়গুলো ছিল ঠিক তেমনই।

বিজ্ঞানীদের মনে খটকা ছিল, কোটি কোটি বছর আগে পাখিদের আকাশে ওড়ার শুরুর দিনগুলোতে তাদের এভাবে শিকার করত কে? জিয়ান চ্যাংমেনসিসের এই ফসিলটি আবিষ্কারের পর সেই রহস্যের জট খুলে গেল।

এই আবিষ্কারটি জীববিজ্ঞানের ইতিহাসের এক দারুণ মোড়। আমরা জানি, ডাইনোসরদের একটা অংশ বিবর্তিত হয়ে আজকের পাখি হয়েছে। কিন্তু এই নতুন ডাইনোসরটি আমাদের জানাচ্ছে যে, পাখিরা যখন সবেমাত্র ডানা ঝাপটে আকাশে ওড়ার বিদ্যা রপ্ত করছিল, ঠিক তখনই প্রকৃতির নিয়মে তাদেরই এক কাজিন বা ডাইনোসর আত্মীয় বাতাসে ভেসে ভেসে তাদেরই শিকার করার নিখুঁত কৌশল তৈরি করে ফেলেছিল।

চার ডানার এই খুনে ডাইনোসরটি হয়তো আজকের পাখিদের মতো আকাশে ডানা ঝাপটে ডিগবাজি খেতে পারত না, কিন্তু গাছ থেকে গাছে নিঃশব্দে ভেসে যাওয়ার বিদ্যায় সে ছিল ওস্তাদ।

এ সংক্রান্ত গবেষণাপত্রটি অ্যানালাস অফ কার্নেগি মিউজিয়াম- জার্নালে প্রকাশিত হয়েছে।

ডাইনোসর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ