Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

সক্ষমতা বাড়াতে মাইক্রোসফটের ‘কোড রেড’

বিজ্ঞান+প্রযুক্তি ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯
শেয়ার করুন:
সক্ষমতা বাড়াতে মাইক্রোসফটের ‘কোড রেড’

বড় ধরনের সার্ভিস বিপর্যয় ঠেকানো এবং তা মোকাবিলার সক্ষমতা বাড়াতে ‘কোড রেড’ কর্মসূচি ঘোষণা করেছে মাইক্রোসফট। গত ১২ ও ১৩ নভেম্বর টানা প্রায় ২৪ ঘণ্টার সেবা বিভ্রাটের পর নিজেদের প্রকৌশল ও সংকট ব্যবস্থাপনার দুর্বলতা কাটাতে এ উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা অভ্যন্তরীণ মেমোতে এ তথ্য উঠে এসেছে।

ওই বিভ্রাটে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত হয় ট্রেডিং প্রতিষ্ঠানগুলোর কাজ এবং এয়ারলাইনসের যোগাযোগব্যবস্থা। মাইক্রোসফটের এক্সচেঞ্জ অনলাইন, আউটলুক, টিমস, কোপাইলট এআই অ্যাসিস্ট্যান্টসহ মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবা বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানটির এম৩৬৫ কোর বিভাগের প্রেসিডেন্ট জেসন হেন্ডারসন একে এক্সচেঞ্জ অনলাইনের ইতিহাসে গ্রাহকদের ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলা ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সত্য নাদেলা এ ঘটনায় প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।

রয়টার্সের দেখা এক মেমোতে মাইক্রোসফটের করপোরেট ভাইস প্রেসিডেন্ট আমান্ডা সিলভার জানান, ভবিষ্যতে এমন বিপর্যয় ঘটলে বিশ্বব্যাপী এক ঘণ্টার মধ্যে সেবা স্বাভাবিক করার লক্ষ্য নির্ধারণ করেছে মাইক্রোসফট।

হেন্ডারসন আরও জানিয়েছেন, জরুরি সফটওয়্যার প্যাচ বিশ্বব্যাপী পৌঁছাতে পাঁচ থেকে ছয় দিন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। জরুরি নিরাপত্তা সমাধান শনাক্তের পর এক ঘণ্টার মধ্যে বিশ্বব্যাপী কার্যকর করার সক্ষমতা অর্জন করতে চায় প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটকোড রেডসার্ভিস বিপর্যয়বিভ্রাটদুর্বলতাক্ষতিগ্রস্তআউটলুকটিমসকোপাইলট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন