বড় ধরনের সার্ভিস বিপর্যয় ঠেকানো এবং তা মোকাবিলার সক্ষমতা বাড়াতে ‘কোড রেড’ কর্মসূচি ঘোষণা করেছে মাইক্রোসফট। গত ১২ ও ১৩ নভেম্বর টানা প্রায় ২৪ ঘণ্টার সেবা বিভ্রাটের পর নিজেদের প্রকৌশল ও সংকট ব্যবস্থাপনার দুর্বলতা কাটাতে এ উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা অভ্যন্তরীণ মেমোতে এ তথ্য উঠে এসেছে।
ওই বিভ্রাটে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত হয় ট্রেডিং প্রতিষ্ঠানগুলোর কাজ এবং এয়ারলাইনসের যোগাযো...