ওরাকল ও কোয়ান্টামিয়ামের অংশীদারত্ব
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার
প্রযুক্তির বাণিজ্যিক প্রসারের প্রতিযোগিতায় কোয়ান্টাম কম্পিউটিং সেবা ক্লাউড প্ল্যাটফর্মে যুক্ত করতে অংশীদারত্বের ঘোষণা দিয়েছে কোয়ান্টামিয়াম ও ওরাকল। চুক্তির ফলে ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার (ওসিআই) গ্রাহকরা ওসিআই কোয়ান্টাম সেবার মাধ্যমে কোয়ান্টামিয়ামের ‘হেলিওস’ কোয়ান্টাম কম্পিউটার ব্যবহারের সুযোগ পাবেন। এর মাধ্যমে কোয়ান্টাম কম্পিউটিংয়ের সঙ্গে ওরাকলের গ্রাফিক্স প্রসেসিং ও উচ্চ-ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সেবা যুক্ত করা সম্ভব হবে।
গত নভেম্বর মাসে বাণিজ্যিকভাবে চালু হওয়া হেলিওস মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওরাকল এআই ডেটাসেন্টারে স্থাপন করা হবে এবং বিদ্যমান ওসিআই সেবার সঙ্গে একীভূত হয়ে কাজ করবে। আর্থিক শর্ত বা চালুর নির্দিষ্ট তারিখ প্রকাশ করা না হলেও আগামী মাসগুলোতে কোয়ান্টাম সেবাটির প্রিভিউ চালুর পরিকল্পনা রয়েছে।






