ক্লাউড অংশীদারত্বে বড় ধরনের পুনর্মূল্যায়নের অংশ হিসেবে ওরাকলের
সঙ্গে এআই কম্পিউটিং সেবা ভাড়ার চুক্তি গুটিয়ে নিচ্ছে মাইক্রোসফট। ব্লুমবার্গ নিউজের
বরাত দিয়ে রবিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। চুক্তি নবায়ন না করায় মাইক্রোসফট গত কয়েক
মাসে ওরাকলের কাছ থেকে নেওয়া ভাড়ার কম্পিউটিং ক্ষমতা পর্যায়ক্রমে বন্ধ করে দিয়েছে।
এর মূল কারণ— ওরাকলের হার্ডওয়্যারে এনভিডিয়ার পুরনো প্রজন্মের
চিপ ব্যবহার করা হয়েছিল, যা মাইক্রোসফটের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে আর মানানসই ছিল
না। ওরাকল জানিয়েছে, পুরনো প্রজন্মের জিপিইউসহ...