Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

এক মানচিত্রে ৯০ কোটি ছায়াপথ, মহাবিশ্ব কত বড়?

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৩
শেয়ার করুন:
এক মানচিত্রে ৯০ কোটি ছায়াপথ, মহাবিশ্ব কত বড়?

ইউক্লিড মিশনে ধারণ করা মহাবিশ্বের একটি খণ্ডচিত্র। ছবি: ইএসএ

মহাবিশ্বের সবচেয়ে বড় ত্রিমাত্রিক মানচিত্র তৈরির পথে বড় অগ্রগতি হয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইসা) ইউক্লিড মিশনে। প্রথম বড় তথ্য প্রকাশনায় ৯০ কোটির বেশি ছায়াপথের সন্ধান পাওয়া গেছে। পাশাপাশি শনাক্ত হয়েছে প্রায় ১৫ হাজার সম্ভাব্য শক্তিশালী মহাকর্ষীয় লেন্সিংয়ের ঘটনা। বিজ্ঞানীরা মনে করছেন, এসব তথ্য বিশ্লেষণ করে মহাবিশ্বের অন্যতম বড় রহস্য ডার্ক ম্যাটারের প্রকৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যেতে পারে।

২০২৩ সালের জুলাইয়ে যাত্রা শুরু করে ইউক্লিড মহাকাশযান। এর লক্ষ্য আকাশের এক-তৃতীয়াংশ অঞ্চল পর্যবেক্ষণ করে ১০ বিলিয়ন বছরেরও বেশি সময়ের মহাজাগতিক ইতিহাসের একটি ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করা। প্রথম প্রকাশিত তথ্যভান্ডারে নির্ধারিত আকাশের প্রায় ১৪ শতাংশ অঞ্চলের তথ্য রয়েছে। এতে ৬ কোটির বেশি সম্ভাব্য কোয়াসারের তথ্যও পাওয়া গেছে। কোয়াসার হলো দূরবর্তী ছায়াপথের কেন্দ্রে থাকা অতিভারী কৃষ্ণগহ্বর থেকে বিপুল শক্তি নির্গত হওয়ায় তৈরি খুবই উজ্জ্বল মহাজাগতিক বস্তু।

ইউক্লিড মিশনের অন্যতম লক্ষ্য ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির রহস্য উন্মোচন। বিজ্ঞানীদের ধারণা, মহাবিশ্বের প্রায় ২৫ শতাংশ ডার্ক ম্যাটার এবং ৭০ শতাংশ ডার্ক এনার্জি দিয়ে গঠিত।

ডার্ক ম্যাটার সম্পর্কে জানতে বিজ্ঞানীরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন মহাকর্ষীয় লেন্সিংকে। এ প্রক্রিয়ায় সামনের কোনো ছায়াপথের মহাকর্ষের কারণে পেছনের ছায়াপথ থেকে আসা আলো বেঁকে যায়। ফলে দূরের ছায়াপথকে উজ্জ্বল বাঁকা রেখা বা বলয়ের মতো দেখায়। ছায়াপথে থাকা ডার্ক ম্যাটার এর মহাকর্ষীয় প্রভাব বাড়িয়ে দেয়। তাই আলোর এই বাঁক বিশ্লেষণ করে ডার্ক ম্যাটার কীভাবে ছড়িয়ে আছে, সে সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

আগে বিজ্ঞানীরা এ ধরনের প্রায় এক হাজার ঘটনা জানতেন। ইউক্লিডের তথ্যভান্ডারে পাওয়া গেছে ১৫ হাজার সম্ভাব্য ঘটনা। পুরো মিশন শেষে এ সংখ্যা ১ লাখ ৭০ হাজারে পৌঁছাতে পারে।

আগামী গ্রীষ্মে প্রকাশিতব্য নতুন তথ্যের মাধ্যমে দুর্বল মহাকর্ষীয় লেন্সিং বিশ্লেষণ করে মহাবিশ্বে ডার্ক ম্যাটারের অবস্থান ও বিস্তারের মানচিত্র তৈরির পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের। তাদের আশা, ইউক্লিডের তথ্য মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচনে নতুন দিগন্ত খুলে দেবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

মহাবিশ্বছায়াপথনক্ষত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার