Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

বাজারে শাওমির বড় স্ক্রিনের ট্যাব

প্রযুক্তি ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৪:১৮
বাজারে শাওমির বড় স্ক্রিনের ট্যাব

ট্যাবপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি। দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে তাদের নতুন ট্যাবলেট ‘রেডমি প্যাড ২’। শিক্ষার্থী, ইয়াং প্রফেশনালস, গেমার, কনটেন্ট স্ট্রিমার ও ইউটিউবারদের দৈনন্দিন চাহিদা মেটাতে সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম সব ফিচার নিয়ে হাজির হয়েছে এই ডিভাইস। স্মুথ ভিউইং, সহজ বহনযোগ্যতা ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের দারুণ সমন্বয় থাকছে এতে।

হাতে ধরার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যদায়ক এই ট্যাবে রয়েছে ৯ দশমিক ৭ ইঞ্চির ২কে ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে। সঙ্গে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট নিশ্চিত করবে স্ক্রলিং, গেমিং ও স্ট্রিমিংয়ের মসৃণ অভিজ্ঞতা। ট্যাবলেটটিতে ৬০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যা দিনের আলোতেও একদম স্পষ্ট ভিজ্যুয়াল নিশ্চিত করবে। দীর্ঘ সময় ধরে চোখের জন্য স্বস্তিদায়ক ব্যবহার নিশ্চিত করতে ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে টিইউভি রেইনল্যান্ড-সার্টিফাইড আই কমফোর্ট প্রযুক্তি।

রেডমি প্যাড ২-এ রয়েছে স্ন্যাপড্রাগন ৬এস ফোরজি জেন ২ প্রসেসর ও শাওমি হাইপারওএস ৩, যা ব্যবহারকারীর জন্য চমৎকার মাল্টিটাস্কিং ও নিরবচ্ছিন্ন সফটওয়্যারের অভিজ্ঞতা নিশ্চিত করবে। পাশাপাশি ট্যাবলেটটির ইন্টারকানেক্টিভিটি ফিচারের কারণে শাওমির অন্যান্য ডিভাইস ব্যবহার করার অভিজ্ঞতা আরও সাবলীল ও সহজ হবে।

ডিভাইসটিতে রয়েছে ৯ দশমিক ৭ ইঞ্চির ২কে ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে

যারা সারা দিন বাইরে ব্যস্ত থাকেন, তাদের ব্যাকআপের চিন্তা দূর করতে রেডমি প্যাড ২-এ ব্যবহার করা হয়েছে ৭ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তবে বড় ব্যাটারি হওয়ার পরও এর ডিজাইনে কোনো আপস করা হয়নি; এটি মাত্র ৭ দশমিক ৪৪ মিলিমিটারের অত্যন্ত হালকা-পাতলা ও সহজে বহনযোগ্য একটি ডিভাইস।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমিতে আমরা প্রতিনিয়ত উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে ব্যবহারকারীদের প্রতিদিনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে কাজ করছি। রেডমি প্যাড ২ শিক্ষার্থী, ইয়ং প্রফেশনাল, কনটেন্ট স্ট্রিমার, ক্যাজুয়াল গেমার ও বিনোদন পছন্দ করেন— এমন ব্যবহারকারীর জন্য নিয়ে আসা হয়েছে।’

আকর্ষণীয় গ্রাফাইট গ্রে ও সিলভার— এ দুটি রঙে বাজারে নিয়ে আসা হয়েছে রেডমি প্যাড ২। ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন কানেক্টিভিটির চাহিদা পূরণে এটি ওয়াই-ফাই ও সেলুলার (ফোরজি) দুটি ভার্সনেই পাওয়া যাচ্ছে। এর মধ্যে ফোরজি (৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ) ভ্যারিয়েন্টের মূল্য ২৪,৯৯৯ টাকা এবং ওয়াই-ফাই (৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ) ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ২১,৯৯৯ টাকা।

নতুন এই ডিভাইস দুটি ৮ জুন থেকে শাওমি বাংলাদেশের সব অনুমোদিত স্টোরে কিনতে পাওয়া যাচ্ছে।

শাওমিরেডমি প্যাড ২
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি