ঢাকায় শাওমির মিউজিক্যাল নাইট

শাওমি বাংলাদেশের উদ্যোগে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট মিউজিক্যাল নাইট ‘ম্যাক্স রিপাবলিক’। রেডমি নোট ১৭ সিরিজের স্পন্সরে আয়োজিত এই মেগা কনসার্ট ২৫ সেপ্টেম্বর পূর্বাচলের ৩০০ ফিটে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় কনসার্টের গেট খুলে দেওয়া হবে। এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন দেশের এবং উপমহাদেশের জনপ্রিয় শিল্পীরা।
অনুষ্ঠানে পারফর্ম করবেন নগর বাউল জেমস, রক্সেন ফিচারিং মুস্তাফা জাহিদ, জাল— দ্য ব্যান্ড, জুনুন-এর ভয়েস আলী আজমত, নেমেসিস, লেভেল ফাইভ এবং শিরোনামহীন। রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ফাইভজি, রেডমি নোট প্রো ফাইভজি ও রেডমি নোট ১৭ ফোরজি স্মার্টফোনগুলোর আত্মপ্রকাশকে কেন্দ্র করেই এই জমজমাট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। শুধু প্রযুক্তির গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে সংগীত ও বিনোদনের এক মেলবন্ধন তৈরি করাই এই ইভেন্টের মূল উদ্দেশ্য।
এরই মধ্যে টিকিফাই ওয়েবসাইট থেকে কনসার্টের টিকিট সংগ্রহ করা যাচ্ছে। পাশাপাশি রেডমি নোট ১৭ সিরিজের যেকোনো নতুন স্মার্টফোন কিনলে ক্রেতারা পাবেন কনসার্টের ফ্রি টিকিটসহ দারুণ সব আকর্ষণীয় উপহার। শাওমি ফ্যান ও প্রযুক্তিপ্রেমীদের জন্য এই মিউজিক্যাল নাইট একটি অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।



