শক্তিশালী ব্যাটারির ‘রেডমি ১৭’ আসছে
বিজ্ঞান+প্রযুক্তি ডেস্ক

ব্যবহারকারীদের ব্যাটারির দুশ্চিন্তা দূর করতে বড় ধরনের আপডেট নিয়ে আসছে শাওমি বাংলাদেশ। চলতি মাসেই দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে যাচ্ছে তাদের নতুন মিড-রেঞ্জ ডিভাইস ‘রেডমি ১৭’।
স্মার্টফোনটির মূল আকর্ষণ এর সুবিশাল ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। একবার পূর্ণ চার্জ দিলে সাধারণ ব্যবহারে ডিভাইসটি টানা দুদিনের বেশি পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। ফলে বারবার চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন ব্যবহারকারীরা। এ ছাড়া দ্রুত চার্জ নিশ্চিত করতে এতে যুক্ত করা হয়েছে ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তি। এর মাধ্যমে মাত্র ৩৫ মিনিট চার্জ দিলেই সারা দিনের স্বাভাবিক ব্যবহারের ব্যাকআপ পাওয়া সম্ভব এবং মাত্র ৪৫ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।
শক্তিশালী ব্যাটারির সুবাদে বিনোদনপ্রেমীদের জন্য এটি দুর্দান্ত একটি ডিভাইস হতে চলেছে।




