Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

দেশের বাজারে ভিভোর ফ্ল্যাগশিপ ‘ভি৮০’

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:৫০
শেয়ার করুন:
দেশের বাজারে ভিভোর ফ্ল্যাগশিপ ‘ভি৮০’

জাইস ক্যামেরা, ৭২০০ এমএএইচ ব্যাটারি ও প্রিমিয়াম ডিজাইনের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ভি৮০’ দেশের বাজারে উন্মোচন করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। গত ৯ নভেম্বর স্মার্টফোনটি দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়। পোর্ট্রেট ফটোগ্রাফি, ভিডিও ধারণ, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত ডিসপ্লের সমন্বয়ে তৈরি ডিভাইসটি দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

ভিভো ভি৮০-এর অন্যতম আকর্ষণ ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা। এতে রয়েছে ৮৫ মিলিমিটার ও ১০০ মিলিমিটার পোর্ট্রেট অপশন। এসব সুবিধার মাধ্যমে ছবিতে স্বাভাবিক গভীরতা ও ব্যাকগ্রাউন্ড ব্লার তৈরি করা সম্ভব হবে। ফলে পোর্ট্রেট ফটোগ্রাফির পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোও আরও আকর্ষণীয়ভাবে ধারণ করা যাবে।

স্মার্টফোনটিতে রয়েছে এআই ক্রিয়েটিভ ক্যামেরা ফিচার। এর টপ লাইটিং, সাইড লাইটিং ও ফায়ারওয়ার্কস সুবিধা ছবিতে বিভিন্ন ধরনের আলোর প্রভাব যুক্ত করতে পারবে। এ ছাড়া ফোনটির সামনে ও পেছনের ক্যামেরা—উভয়টি দিয়ে ৪কে রেজল্যুশনে প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমে ভিডিও ধারণ করা যাবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে ভিভো ভি৮০-তে যুক্ত করা হয়েছে ৭ হাজার ২০০ এমএএইচের ব্লুভোল্ট ব্যাটারি। দ্রুত চার্জের জন্য থাকছে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। এতে ব্যবহৃত হয়েছে ভিভোর নতুন অরিজিনওএস ৭ অপারেটিং সিস্টেম। অন্যদিকে, ১.৫কে রেজল্যুশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের আই প্রটেকশন ডিসপ্লে স্মার্টফোনটিতে দেবে মসৃণ ও স্পষ্ট ভিউইং অভিজ্ঞতা।

ডিজাইনের দিক থেকেও ডিভাইসটিতে বিশেষ গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে রয়েছে ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস এবং অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম। স্মার্টফোনটি রাইজ অরেঞ্জ, ভিশন গ্রিন ও প্রাইম গ্রে—এই তিনটি রঙে পাওয়া যাবে।

দেশের বাজারে ভিভো ভি৮০-এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৮৯ হাজার ৯৯৯ টাকা।

স্মার্টফোনটির প্রি-অর্ডার ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের ভিভোর অনুমোদিত বিক্রয়কেন্দ্র ও চ্যানেলগুলো থেকে গ্রাহকেরা ডিভাইসটি প্রি-অর্ডার করতে পারবেন। পাশাপাশি কেনাকাটায় সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে ইএমআই সুবিধাও থাকছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


নতুন স্মার্টফোন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক