Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

প্রযুক্তিবান্ধব শিক্ষাব্যবস্থাসহ তরুণদের ১১ দফা দাবি

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৬:০৪
শেয়ার করুন:
প্রযুক্তিবান্ধব শিক্ষাব্যবস্থাসহ তরুণদের ১১ দফা দাবি

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নির্যাতন এবং শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ, বাল্যবিবাহ রোধ, শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিশ্চিত করা এবং শিক্ষার বৈষম্য দূর করাসহ ১১ দফা দাবি জানিয়েছেন তরুণেরা। এসব দাবি নিয়ে তৈরি ‘তারুণ্যের ইশতেহার ২০২৬’ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যদের কাছে তুলে ধরেছেন তরুণ প্রতিনিধিরা।

বুধবার ঢাকার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পলিসি সামিট ২০২৬-এর দ্বিতীয় দিনে আয়োজিত প্রতীকী সংসদ অধিবেশনে ইশতেহারটি উপস্থাপন করা হয়। ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (আইআইডি) ও ইয়ুথ ফর পলিসি এ আয়োজন করে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ সদস্য মাহমুদা হাবীবা, মারদিয়া মমতাজ, আনিছু রহমান (খোকন তালুকদার), তাসমিয়া প্রধান ও এ বি এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। সংসদ সদস্যরা বলেন, 'তরুণদের এসব দাবি বাস্তবায়নে রাজনীতি ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।'

সংসদীয় রীতিতে আয়োজিত এই অধিবেশনে দেশের ৪০টি জেলার তরুণদের মতামতের ভিত্তিতে তৈরি ১১টি দাবি তুলে ধরা হয়। ইশতেহারে স্বাক্ষর করেছেন তিন হাজারের বেশি তরুণ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দাবিগুলো অগ্রাধিকার নির্ধারণে পরিচালিত অনলাইন জরিপে অংশ নেওয়া তরুণদের মধ্যে ৯২ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নির্যাতন এবং শারীরিক ও মানসিক শাস্তি বন্ধের পক্ষে মত দিয়েছেন। জরিপে এটিই ছিল সর্বোচ্চ সমর্থন পাওয়া দাবি।

দ্বিতীয় সর্বোচ্চ সমর্থন পেয়েছে গ্রাম ও শহরের সবার জন্য নিজ ভাষায় সাশ্রয়ী এআই ব্যবহারের সুযোগ নিশ্চিত করার দাবি। এ দাবির পক্ষে মত দিয়েছেন ৭৬ শতাংশ তরুণ। এ ছাড়া ৬৪ শতাংশ তরুণ ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে বন্ধের পক্ষে মত দিয়েছেন। অনলাইন হয়রানি ও ব্ল্যাকমেইল থেকে শিক্ষার্থীদের সুরক্ষার পক্ষে মত দিয়েছেন ৬২ শতাংশ।

ইশতেহারের বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতিটি শ্রেণিতে যোগ্য শিক্ষক নিশ্চিত করা, তৃতীয় শ্রেণির মধ্যে শিশুদের পড়া ও গণিতের মৌলিক দক্ষতা অর্জন, চাহিদা ও প্রমাণভিত্তিক শিক্ষা বাজেট প্রণয়ন এবং কর্মক্ষেত্রের সঙ্গে শিক্ষার সংযোগ তৈরি করা।

এ ছাড়া প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় নিশ্চিত করা, কারিগরি শিক্ষার আধুনিকায়ন এবং সারা বছর ধরে শিক্ষার্থীদের মূল্যায়ন চালুর দাবিও রয়েছে তরুণদের এই ইশতেহারে।

এআইপ্রযুক্তি শিক্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা