শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নির্যাতন এবং শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ, বাল্যবিবাহ রোধ, শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিশ্চিত করা এবং শিক্ষার বৈষম্য দূর করাসহ ১১ দফা দাবি জানিয়েছেন তরুণেরা। এসব দাবি নিয়ে তৈরি ‘তারুণ্যের ইশতেহার ২০২৬’ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যদের কাছে তুলে ধরেছেন তরুণ প্রতিনিধিরা।বুধবার ঢাকার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পলিসি সামিট ২০২৬-এর দ্বিতীয় দিনে আয়োজিত প্রতীকী সংসদ অধিবেশনে ইশতেহারটি উপস্থাপন করা হয়। ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমে...