ক্লডে সমাধান ‘রিম্যান হাইপোথিসিস’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের এক গণিতবিদ দাবি করেছেন, প্রতিষ্ঠানটির এআই সফটওয়্যার ‘ক্লড’-এর সহায়তায় গণিতের অন্যতম জটিল ও অমীমাংসিত সমস্যা ‘রিম্যান হাইপোথিসিস’ সমাধান করা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরাও এই দাবির সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার তুর্কি বংশোদ্ভূত মার্কিন গণিতবিদ লেভেন্ট আলপোগে তার ব্যক্তিগত ওয়েবসাইটে জানান, প্রায় ছয় সপ্তাহের প্রচেষ্টায় ক্লড এই সমস্যার সমাধানে সহায়তা করেছে। ‘লিন’ নামক প্রোগ্রামিং ভাষায় লেখা কোডের মাধ্যমে তিনি সমাধানটি প্রকাশ করেন। এরপর শনিবার বিকালে ‘লিন ফোকাসড রিসার্চ অর্গানাইজেশন’ এবং ‘ম্যাথলিব ইনিশিয়েটিভ’ নামে দুটি সংস্থা স্বাধীনভাবে যাচাই শেষে সমাধানটি নির্ভুল বলে ঘোষণা দেয় এবং আলপোগেকে অভিনন্দন জানায়।
ক্লডের প্রশংসা করে আলপোগে লেখেন, ‘শেষ ধাপে ক্লড আমাকেও ছাড়িয়ে গেছে।’ নাসডাক শেয়ারবাজারে অ্যানথ্রোপিকের তালিকাভুক্তির ঠিক এক দিন পর এই ঘোষণা আসায় তিনি সময়টিকে ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেন।
১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বের্নহার্ড রিম্যান মৌলিক সংখ্যার বণ্টন-সংক্রান্ত এই অনুমান প্রস্তাব করেন। ২০০০ সালে ‘ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউট’ ঘোষিত সাতটি ‘মিলেনিয়াম প্রাইজ’ সমস্যার একটি এটি, যার প্রতিটি সমাধানের জন্য ১০ লাখ ডলার পুরস্কার রয়েছে।
এদিকে, ইতালির স্বতন্ত্র গণিতবিদ আলেসান্দ্রো মাসুলো শুক্রবার এই সমস্যার একটি অসম্পূর্ণ সমাধান প্রকাশ করেন, যা নিয়ে তিনি প্রায় ১২ বছর এআই ছাড়াই কাজ করছিলেন।



