বাজারে এলো রেডমি নোট ১৭, সঙ্গে ২ বছরের ওয়ারেন্টি

ফাইল ছবি
বাংলাদেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজের স্মার্টফোন। এই সিরিজের জন্য ক্রেতারা পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি। সঙ্গে থাকবে এক বছরের স্ক্রিন প্রোটেকশন। ক্লাউড ব্লাশ, গ্রিন ও ব্ল্যাক, এই তিন রঙে পাওয়া যাবে ফোনগুলো।
লাইনআপের শীর্ষ মডেল রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি। এতে রয়েছে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি, সঙ্গে ১০০ ওয়াট হাইপারচার্জ এবং ২৭ ওয়াট রিভার্স চার্জিং। এছাড়াও, এতে রয়েছে ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে, শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ প্রসেসর, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ এবং আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিংসহ উন্নত ধুলো ও পানি প্রতিরোধ ক্ষমতা।
রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে রয়েছে ৮ হাজার ৩৪০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি এবং ৬৭ ওয়াট হাইপারচার্জ। রেডমি নোট ১৭ ৪জি-তে রয়েছে ৭ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট টার্বো চার্জিং। রেডমি নোট ১৭ প্রো ৫জি এবং রেডমি নোট ১৭ দুটি মডেলেই আছে ইমার্সিভ অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা এবং সার্টিফায়েড ৩ মিটার ড্রপ রেজিস্ট্যান্স।
এসবের পাশাপাশি এই সিরিজের ফোন কার্ডলেস ইএমআই দিয়ে কিনলে মিলতে পারে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দেশের ৩৬টি ব্যাংকের কার্ডহোল্ডাররা তাদের ব্যাংক কার্ডের মাধ্যমে রেডমি নোট ১৭ সিরিজ কিনতে পারবেন সর্বোচ্চ ১২ মাসের শূন্য শতাংশ ইএমআই সুবিধায়। ফোনগুলোর দাম শুরু ৩৩ হাজার টাকা থেকে, সর্বোচ্চ ৭০ হাজার টাকা পর্যন্ত।
নগদ টাকায় কিনলে পাওয়া যাবে সর্বোচ্চ দুই হাজার টাকা মূল্যের বাটা গিফট ভাউচার, রেডমি হেডফোনস নিও, রেডমি বাডস ৮ লাইট এবং ট্রাভেল ব্যাগ ও থার্মাল ফ্লাস্ক সমন্বিত এক্সক্লুসিভ ব্যাগ বান্ডেল। মিলবে বিশেষ ইন্টারনেট বান্ডেলও।
রেডমি নোট ১৭ সিরিজের প্রতি ক্রেতা পাবেন নোট ক্লাব প্রিভিলেজ কার্ড। এই বিশেষ কার্ডের মাধ্যমে নির্বাচিত স্টোরে শাওমি টিভি ও ওয়াশার ড্রায়ারে উপভোগ করা যাবে ২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলছিলেন, ‘আমরা বিশ্বাস করি, আগের প্রজন্মগুলোর মতো এই সিরিজও ক্রেতাদের প্রত্যাশা পূরণ করবে এবং বাংলাদেশে রেডমি নোট ১৭ সিরিজের সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে।’





