Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

আমীরুল ভাই

ধ্রুব এষ
agamir somoy
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩
আমীরুল ভাই

গ্রাফিকস: আগামীর সময়

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ২৬ বছর বয়সে মারা গেছেন। ২৬ না, ৬২ বছর বয়সে। ভুলে ২৬ লিখে ফেলেছি। তবে খুব ভুল কি লিখেছি? সেটা তো না। আমীরুল ভাই থাকলে কী বলতেন? ‘কীয়ের ভুল মিয়া? ৬২ আর ২৬ একই। ২ আর ৬।’

শিশুসাহিত্যিক। আমীরুল ভাই ছিল ‘পিওর’ শিশুসাহিত্যিক; গড়পড়তা আর দশজনের মতো না। আলাদা একজন। প্রাণ-প্রাচুর্যে ভরপুর মানুষ। বিচিত্র বিষয়ে আগ্রহ ছিল তার। বিচিত্র বিষয় নিয়ে লিখেছেন। বইয়ের সংখ্যা আমার অনুমান তিনশর বেশি তো হবেই। একটা ছাড়া আর সব বইয়েরই বিষয় নির্ভেজাল শিশুসাহিত্য। গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, ভ্রমণ, রূপকথা, স্মৃতিগদ্য, বিজ্ঞান, গণিত, খেলাধুলা, নাটক— শিশুসাহিত্যের এমন কোনো শাখা সম্ভবত নেই, আমীরুল ভাই লিখে যাননি। সর্বকনিষ্ঠ হিসেবে একবার, পরে আরও পাঁচবার অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পেয়েছিলেন। শিশুসাহিত্যে সার্বিক অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। পুরস্কারের ঝুলি ভর্তি।

ছোটরা তার লেখা পড়ে। নবীন লেখক জারাদ ত্রিস্তানের একটা লেখা মাত্র পড়লাম, আমীরুল ভাইয়ের গল্প পড়ে তার মুগ্ধতার কথা লিখেছে সে। ভালো লাগল। ভাবি, বহু বছর আগে আমিও এক জারাদ ত্রিস্তানই ছিলাম হয়তো। পত্রপত্রিকায় আমীরুল ইসলামের গল্প পড়ে মুগ্ধ হয়েছিলাম। পরে দেখা হলো, এত সখ্য হলো, শৈশবের সেই মুগ্ধতা কাটে নাই আর। সখ্য কি, আমীরুল ভাইয়ের সঙ্গে আমি রাগ করতে পারতাম; প্রচণ্ড রাগ করতে পারতাম, যা মনে আসে তা বলে দিতে পারতাম। পৃথিবীতে আর এক বুলবুল (বুলবুল চৌধুরী) ভাইয়ের সঙ্গে আমার এই সম্পর্ক ছিল।

মন ভারি না করি। আমীরুল ভাইয়ের কিছু বইয়ের নাম বলি— ‘আমি মুক্তিযোদ্ধা হতে চাই’, ‘রাজিনের উড়ন্ত সাইকেল’, ‘আকাশ ভরা রূপকথা’, ‘অচিন জাদুকর’, ‘তুমি আমাদের পিতা’, ‘ছড়া কি দূরের দুপুর, মাটির গাড়ি’, ‘গদ্যছড়া’, ‘ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড’ (অনুবাদ), ‘রেড ইন্ডিয়ান রূপকথা’ (অনুবাদ), ‘ওয়েস্ট এন্ড হাইস্কুল’, ‘রুমঝুমপুর’। তিন শতাধিক বইয়ের কথা বলেছি, তার মধ্যে আড়াই শতাধিক বইয়ের প্রচ্ছদ আমি করেছি। প্রথম ‘আমাদের গোয়েন্দাগিরি’ বইয়ের কিছু অলংকরণ করেছিলাম। প্রথম প্রচ্ছদ করি যে বইয়ের ‘আরব্য রজনীর গল্প’, সেটি ছিল আমীরুল ভাই ও মাযহার (আহমাদ মাযহার) ভাইয়ের যৌথ রচনা। পরে ‘অমি ওয়ান অমি টু’ করলাম। আমীরুল ভাইয়ের কিশোর উপন্যাস। বই ছাপা হলো, বই দেখলাম। আমীরুল ভাই আগে কিছু বলেন নাই। পাতা উল্টে দেখি আরে, বইটা তো আমাকেই উৎসর্গ করেছেন আমীরুল ভাই! এই প্রথম আমার উৎসর্গ প্রাপ্তি। জীবনে প্রথম। বইটা বাড়ি নিয়ে গিয়েছিলাম, মাকে দেখিয়েছিলাম। তখন মোটেও মাথায় আসে নাই এটা একটা খেলার শুরু আসলে। উৎসর্গ-উৎসর্গ খেলা। আমি যখন কিছু লিখতে শুরু করলাম, বই ছাপা হলো, আমার কোন বইটা প্রথম উৎসর্গ করেছিলাম আমীরুল ভাইকে, মনে করতে পারছি না এখন। পরে আরও ১২-১৩টা বই উৎসর্গ করেছি এক আমীরুল ভাইকে। আমীরুল ভাইও একই রকম। ‘অমি ওয়ান অমি টু’র পর কয়টা বই আমাকে উৎসর্গ করেছেন? ১২-১৩টার বেশি তো হবেই।

শেষ করি একটা ‘উৎসর্গ’ দিয়ে। আমি সিলেটি, সুনামগঞ্জের সন্তান; আমার একটা ছড়ার বই আছে, ‘সিলেটী ছড়া ফাইন্নে ভরা’। সিলেটি ভাষায় লেখা ছড়ার বই। আমীরুল ভাইকে উৎসর্গ করেছি—

‘আমীরুল ভাই

ইলাখান

মানুষ আর নাই।’

নাই-ই তো!

 

শিশুসাহিত্যিকআমীরুল ইসলামগড়পড়তাগল্পপাখি সব করে রব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি