শিশুসাহিত্যিক
আমীরুল ইসলাম ২৬ বছর বয়সে
মারা গেছেন। ২৬ না, ৬২
বছর বয়সে। ভুলে ২৬ লিখে
ফেলেছি। তবে খুব ভুল
কি লিখেছি? সেটা তো না।
আমীরুল ভাই থাকলে কী
বলতেন? ‘কীয়ের ভুল মিয়া? ৬২
আর ২৬ একই। ২
আর ৬।’
শিশুসাহিত্যিক।
আমীরুল ভাই ছিল ‘পিওর’
শিশুসাহিত্যিক; গড়পড়তা আর দশজনের মতো
না। আলাদা একজন। প্রাণ-প্রাচুর্যে ভরপুর মানুষ। বিচিত্র বিষয়ে আগ্রহ ছিল তার। বিচিত্র
বিষয় নিয়ে লিখেছেন। বইয়ের
সংখ্যা আমার অনুমান তিনশর
বেশি তো হবেই। একটা
ছাড়া আর সব বইয়েরই
বিষয় নির্ভেজাল শিশুসাহিত্য। গল্প, কবিতা, ছড়া,...