Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

নাবিহার প্রিয় নদী

ইমন চৌধুরী
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৫:৫৮
নাবিহার প্রিয় নদী

গ্রাফিকস: আগামীর সময়

শহর থেকে গ্রামে এসে যা দেখে, খুব অবাক হয়ে যায় এক আদুরে সোনা। বাবার কাছে করে নানা আবদার। সেই সোনাপাখি ও তার বাবার গল্প লিখেছেন নদীর বন্ধু ইমন চৌধুরী

‘ওই বাড়িতে কে থাকে, বাবা?’

‘কোন বাড়িতে, মা?’

‘আরে, ওই বাড়িটা?’ নাবিহা খানিকটা বিরক্ত হলো এবার। আঙুল তুলে দূরে বিন্দুর মতো একটা বাড়ি দেখিয়ে দিল সে।

মাহবুব হাসান এতক্ষণে বুঝতে পারলেন। মেয়ের গালে গাল ঠেকিয়ে বললেন, ‘ওই বাড়িটা একটা কৃষকের বাড়ি, মা।’

নাবিহাদের গ্রামের বাড়ির পরপরই বিস্তীর্ণ ফসলের মাঠ। মাঠ পেরিয়ে অনেক দূরে বিন্দুর মতো একটা বাড়ি। বাড়িটা নদীর ধারে।

‘কৃষক মানে কী, বাবা?’ নাবিহা তার ছোট্ট চশমার ফ্রেমটা ছুঁয়ে নতুন প্রশ্ন করল।

‘যারা জমিতে ফসল চাষ করেন, তাদের বলে কৃষক।’

‘ফসল মানে কী?’ নাবিহার কৌতূহলের অন্ত নেই।

‘ফসল মানে আমরা যে ভাত খাই, ডাল খাই— এইসবকে বলে ফসল।’

‘আমাকে বাড়িটার কাছে নিয়ে যাবে, বাবা?’ নাবিহার চোখ দুটি হঠাৎ চকচক করে ওঠে। ওদের ঢাকার বাসায় ফসলের মাঠ দেখা যায় না। দিগন্ত ছোঁয়া আকাশ বা কৃষকের বাড়িও দেখা যায় না। দেখা যায় না নদী, ফড়িং বা মিষ্টি কোনো পাখি। তাই মা-বাবার সঙ্গে ঈদের ছুটিতে বাড়ি এলে নাবিহা অবাক হয়ে দেখে চারপাশের সবকিছু।

মাহবুব হাসান মেয়ের সামনে মাথা নামিয়ে নরম গলায় বললেন, ‘চলো, আমরা কৃষকের বাড়িটা দেখতে যাই। পাশে একটা নদীও আছে। আমরা আজ নদীটাও দেখব।’

‘সত্যি!’ নাবিহার কণ্ঠে উচ্ছ্বাস।

‘হুম, সত্যি!’

‘একটু দাঁড়াও বাবা, আমার ব্যাগটা নিয়ে আসি।’ বলেই দৌড়ে ঘরের ভেতর চলে গেল নাবিহা। বাড়ি বা বাসার বাইরে কোথাও গেলে প্রিয় ব্যাগটা সঙ্গে রাখে সে। ব্যাগের ভেতর রাজ্যের জিনিস! একটু বাদেই ব্যাগটা নিয়ে ফিরে এলো সে।

মাহবুব হাসান মেয়ের হাত ধরে বললেন, ‘আচ্ছা, নদী মানে কী, বলো তো?’

বলতে বলতে বাড়ি ছেড়ে ফসলের মাঠে নেমে এলো বাবা-মেয়ে। শুকনো মাঠ। কদিন আগেই মাঠ থেকে ফসল কেটে নিয়েছেন কৃষক।

নাবিহা খানিকটা ফিসফিস করে বলল, ‘নদী মানে রিভার। নদীতে অনেক পানি থাকে, মাছ থাকে; আর থাকে নৌকা।’

‘ভেরি গুড। তুমি তো দেখছি সবই জানো।’

মাহবুব হাসান মেয়ের হাত ধরে এগিয়ে যান সামনের দিকে। দূর থেকে বিন্দুর মতো দেখতে কৃষকের বাড়িটা ধীরে ধীরে বড় হতে থাকে। বড় হতে হতে একসময় দুজনের ঠিক সামনে এসে দাঁড়ায়। বাড়িটা পেছনে রেখে বাবার সঙ্গে আরও কয়েক কদম এগিয়ে যেতেই নাবিহা অবাক চোখে দেখে ছোট্ট একটা নদী। এঁকেবেঁকে চলে গেছে যেন দূরের কোনো দেশে।

নাবিহা চিৎকার করে বলল, ‘ওয়াও! এটা নদী?’

‘হুম, নদী। এই নদীটার নাম সিলোনিয়া নদী।’

‘হি হি হি... নদীরও কি মানুষের মতো নাম থাকে, বাবা?’

‘হুম, থাকে তো। নদীরও নাম থাকে। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, মধুমতী, কুশিয়ারা— এগুলো সব নদীর নাম।’

নাবিহার চোখে বিস্ময়। সিলোনিয়ার দুই পাড়ে সারি সারি তালগাছ। তালগাছের পাতায় পাতায় দুলছে বাবুই পাখির বাসা। একটু দূরে দূরে একটা-দুইটা কৃষকের বাড়ি। পাখির কিচিরমিচির শব্দ। নদীর জলে ভাসছে ছোট্ট একটা নৌকা।

নাবিহা মুগ্ধ হয়ে বলল, ‘বাবা, এই নদীটা অনেক সুন্দর।’

‘হুম, সব নদীই সুন্দর মা। তুমি যখন অনেক বড় হবে, আমাদের দেশটা ঘুরে ঘুরে অনেক নদী দেখতে পাবে।’

‘আরও বড় বড় নদী?’

‘হুম, আরও বড় বড় নদী।’

‘আচ্ছা বাবা, এই নদীটা ঢাকায় নেই কেন?’

‘এই নদীটার এখানেই বাড়ি। ঢাকায়ও তো নদী আছে— বুড়িগঙ্গা নদী।’

‘এই নদীটাই বেশি সুন্দর। বুড়িগঙ্গায় ময়লা। এই নদীটা আমি ঢাকায় নিয়ে যেতে চাই।’

মাহবুব হাসান মাথা চুলকে বললেন, ‘কিন্তু নদী তো সঙ্গে করে কোথাও নেওয়া যায় না, মা।’

নাবিহা জবাব না দিয়ে ব্যাগ থেকে ছোট্ট একটা পানির বোতল বের করে আনল। বোতলের পানিটুকু একচুমুকে শেষ করে বলল, ‘বাবা, এই বোতলে নদী থেকে একটু পানি এনে দাও। এই পানি আমি ঢাকায় নিয়ে যাব। তখন মনে হবে, নদীটাও আমাদের সঙ্গে আছে।’

মাহবুব হাসান অবাক চোখে মেয়েকে দেখলেন। তারপর হেসে বললেন, ‘ঠিক আছে মা, তুমি দাঁড়াও, আমি পানি নিয়ে আসছি।’

পানি নিয়ে ফিরতেই বাবার কাছ থেকে বোতলটা কেড়ে নিয়ে বুকের কাছে রেখে নাবিহা বলল, ‘নদীটাও এখন আমাদের সঙ্গে ঢাকায় যাবে।’

বলতে বলতে আকাশের দিকে তাকাল সে। মাথার ওপর বিশাল আকাশটা দেখে মনে হলো, আকাশটাও যদি নদীর মতো ধরা যেত! তবে একটুকরো আকাশও সে নিয়ে যেত ঢাকার বাসায়!

পাখি সব করে রবগল্পছোটোদের গল্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের