Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

শ্রীলঙ্কায় সাবেক পুলিশপ্রধানসহ দুই কর্মকর্তার মৃত্যুদণ্ড

ফ্রান্স প্রেস এজেন্সি
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০১:৫৩
শ্রীলঙ্কায় সাবেক পুলিশপ্রধানসহ দুই কর্মকর্তার মৃত্যুদণ্ড

ইস্টার সানডে হামলা প্রতিরোধে ব্যর্থতার দায়ে সাবেক পুলিশপ্রধান পুজিথ জয়াসুন্দর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব হেমাসিরি ফার্নান্দোকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

শ্রীলঙ্কায় ২০১৯ সালের ভয়াবহ ইস্টার সানডে হামলা প্রতিরোধে দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে দেশটির সাবেক পুলিশপ্রধান পুজিথ জয়াসুন্দর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব হেমাসিরি ফার্নান্দোকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ওই হামলায় ২৭৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ৪৫ জন ছিলেন বিদেশি নাগরিক।

শুক্রবার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেন তিন বিচারকের বিশেষ বেঞ্চ। আদালত বলেন, দেশীয় একটি উগ্র ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠীর হামলা ঠেকাতে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এই দুই শীর্ষ কর্মকর্তা।

৬৬ বছর বয়সী পুজিথ জয়াসুন্দর এবং ৭৬ বছর বয়সী হেমাসিরি ফার্নান্দো এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করতে পারবেন। তবে জামিন না পাওয়া পর্যন্ত তাদের বিচারিক হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কায় ১৯৭৬ সালের পর থেকে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। দেশটিতে মৃত্যুদণ্ডের ওপর দীর্ঘদিন ধরে অনানুষ্ঠানিক স্থগিতাদেশ কার্যকর রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সংসদে উপস্থাপিত সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে অন্তত ৮০০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই তাদের সাজা পরে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়।

এর আগে ২০২২ সালে একটি আদালত এই দুই কর্মকর্তাকে খালাস দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে বিশেষ দ্রুত বিচার আদালত নতুন করে মামলার শুনানি শেষে এ রায় দেন।

আরও পড়ুন

নেপালে হিন্দু-মুসলিম সহিংসতায় ৪ জেলায় কারফিউ, নিহত ৩

৩১ জুলাই ২০২৬

মামলার শুনানিতে আদালতকে জানানো হয়, ২০১৯ সালের ৪ এপ্রিল ভারতের একটি গোয়েন্দা সংস্থা শ্রীলঙ্কাকে সম্ভাব্য আত্মঘাতী হামলার বিষয়ে আগাম সতর্ক করেছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে তথ্যের ভিত্তিতে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

ওই বছরের ২১ এপ্রিল সংঘটিত হামলায় তিনটি গির্জা ও তিনটি হোটেল লক্ষ্যবস্তুতে পরিণত হয়। হামলায় ৫০০ জনের বেশি মানুষ আহত হন।

পুজিথ জয়াসুন্দর ও হেমাসিরি ফার্নান্দোকে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয়। চার মাস কারাভোগের পর তারা জামিনে মুক্তি পান। এ ছাড়া হামলায় ক্ষতিগ্রস্তদের করা একটি দেওয়ানি মামলায় তাদের ১২ কোটি ৫০ লাখ শ্রীলঙ্কান রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা আদালতে যুক্তি দেন, এই দুই কর্মকর্তার অবহেলা ছিল চরম দায়িত্বহীনতার পরিচয় এবং এর ফলে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। আদালত শেষ পর্যন্ত তাদের অবহেলার কারণে ২৭৯ জনের মৃত্যুর দায়ে দোষী সাব্যস্ত করেন।

সংসদীয় তদন্ত কমিটিতে দেওয়া সাক্ষ্যে জয়াসুন্দর ও ফার্নান্দো দাবি করেছিলেন, তৎকালীন প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা হামলার আগে জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত হুমকি মূল্যায়নের প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করেননি। তাদের ভাষ্য, সে সময় প্রতিরক্ষা, আইন ও শৃঙ্খলা মন্ত্রণালয়ের দায়িত্বেও থাকা প্রেসিডেন্ট সিরিসেনা সম্ভাব্য হামলার হুমকিকে যথাযথ গুরুত্ব দেননি।

শ্রীলঙ্কাইস্টার সানডে হামলামৃত্যুদণ্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে