শহর থেকে গ্রামে এসে যা দেখে, খুব অবাক হয়ে যায় এক আদুরে সোনা। বাবার কাছে
করে নানা আবদার। সেই সোনাপাখি ও তার বাবার গল্প লিখেছেন নদীর বন্ধু ইমন চৌধুরী
‘ওই বাড়িতে কে থাকে, বাবা?’
‘কোন বাড়িতে, মা?’
‘আরে, ওই বাড়িটা?’ নাবিহা খানিকটা বিরক্ত হলো এবার। আঙুল তুলে দূরে বিন্দুর
মতো একটা বাড়ি দেখিয়ে দিল সে।
মাহবুব হাসান এতক্ষণে বুঝতে পারলেন। মেয়ের গালে গাল ঠেকিয়ে বললেন, ‘ওই বাড়িটা
একটা কৃষকের বাড়ি, মা।’
নাবিহাদের গ্রামের বাড়ির পরপরই বিস্তীর্ণ ফসলের মাঠ। মাঠ পেরিয়ে অনেক দূরে বিন্দুর
মতো একটা বাড়ি।...