Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপরাধ কিসসা

পথশিশুদের মৃত্যুফাঁদ

শুভ রহমান
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৪
শেয়ার করুন:
পথশিশুদের মৃত্যুফাঁদ

গ্রাফিকস: আগামীর সময়

পথশিশুদের অনেকেই ভালোবেসে খাবার দেয়, কাজ দেয়। তাদের উপকার করার চেষ্টা করে। ঠিক এমনই কাজ ভিন্ন কিছু মানুষও করে— তাদের উদ্দেশ্য থাকে ভয়ংকর।

ট্রেনের কামরায় ঘুরে ঘুরে চকলেট বিক্রি করে শিশুটি। বয়স খুব বেশি হলে ৮-৯ বছর। কখনো যাত্রীদের কাছে হাত পাতে, কখনো খাবারের সন্ধানে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটে বেড়ায়। রাতে মাথা গোঁজার ঠাঁই মেলে না সবসময়। পরিবার নেই, খোঁজ নেওয়ার মানুষও নেই। এমন একটি শিশুকে কেউ খাবার কিংবা কাজের প্রলোভন দেখালে তার সঙ্গে চলে যেতে খুব বেশি ভাবতে হয় না।

মিসরের রেলস্টেশনগুলোতে ঘুরে বেড়ানো এমন অসহায় শিশুদের বিশ্বাসকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল এক ভয়ংকর অপরাধী। তার নাম রমজান আবদেল রহিম মানসুর। অপরাধজগতে সে পরিচিত ছিল ‘আল-তুরবিনি’ নামে।

২০০৬ সালের নভেম্বর। মিসরের শুবরা আল-খাইমা মেট্রোস্টেশনের একটি সুড়ঙ্গে উদ্ধার করা হলো এক শিশুর মরদেহ। ঘটনাটি তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, এটি বিচ্ছিন্ন কোনো হত্যাকাণ্ড নয়। মিসরের বিভিন্ন রেলস্টেশন ও পরিত্যক্ত এলাকায় এর আগেও একাধিক শিশুর মরদেহ পাওয়া গেছে। অন্যদিকে, অনেক পথশিশুর নিখোঁজ হওয়ার ঘটনাও সামনে আসতে থাকে। তদন্তের সূত্র ধরে পুলিশ পৌঁছে যায় একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের কাছে।

২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে কায়রো, আলেকজান্দ্রিয়া, গারবিয়া, বেহেইরা, কালিউবিয়াসহ বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল চক্রটি। তাদের লক্ষ্য ছিল মূলত পরিবার থেকে বিচ্ছিন্ন ও রাস্তায় বসবাস করা শিশুরা। চক্রের সদস্যরা শিশুদের সঙ্গে বন্ধুত্ব করত। খাবার, আশ্রয় কিংবা কাজের প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে যেত নির্জন জায়গায়। এরপর চালানো হতো যৌন নির্যাতন। তদন্তে উঠে আসে, নির্যাতনের পর অনেক শিশুকেই হত্যা করা হয়েছিল। কোনো কোনো মরদেহ চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হতো, আবার কিছু ফেলে রাখা হতো পরিত্যক্ত স্থানে।

চক্রটির অপরাধের আরেকটি ভয়ংকর দিক ছিল, শিশুদের দিয়েই অন্য শিশুদের খুঁজে বের করানো হতো, অর্থাৎ যারা নিজেরাই ছিল অসহায়, তাদেরই ব্যবহার করা হয়েছিল নতুন শিকারের সন্ধানে।

কিন্তু কীভাবে পুলিশের জালে ধরা পড়ল আল-তুরবিনি?

রমজান আবদেল রহিম মানসুররমজান আবদেল রহিম মানসুর

২০০৬ সালের নভেম্বরে শুবরা আল-খাইমা স্টেশনের সুড়ঙ্গে এক শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাটির সূত্র ধরে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে একের পর এক নিখোঁজ শিশু এবং হত্যাকাণ্ডের তথ্য সামনে আসতে থাকে। তদন্তকারীরা বুঝতে পারেন, এর পেছনে রয়েছে একাধিক ব্যক্তির সমন্বয়ে গড়ে ওঠা একটি অপরাধী চক্র। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য থেকেই চক্রের মূল হোতা হিসেবে আল-তুরবিনির নাম সামনে আসে। এরপর তাকে খুঁজতে অভিযান শুরু করে পুলিশ। ২০০৬ সালের ডিসেম্বরের শুরুর দিকে আলেকজান্দ্রিয়ার সিদি গাবের রেলস্টেশনের কাছাকাছি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে চক্রটির অপরাধের বিস্তৃতি আরও স্পষ্ট হয়ে ওঠে। আল-তুরবিনি আর তার সহযোগীদের এই শিশুদের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল যৌন নির্যাতন করা।

আল-তুরবিনি ও তার সহযোগীদের স্বীকারোক্তিতে ৩০টির বেশি শিশুকে হত্যার দাবি সামনে আসে। কোনো কোনো প্রতিবেদনে সংখ্যাটি ৩২ বলা হয়েছে। তবে তদন্তে উঠে আসা কিংবা আসামিদের স্বীকারোক্তিতে থাকা সব হত্যার সংখ্যা আদালতে প্রমাণিত হত্যার সংখ্যার সমান নয়। ২০০৭ সালে মিসরের সরকারি কৌঁসুলির দপ্তরের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২৪ শিশুকে অপহরণ ও প্রলুব্ধ করার তথ্য পাওয়া গেছে এবং সাত আসামির বিরুদ্ধে অন্তত ৯ শিশুকে হত্যার প্রমাণ পাওয়া গেছে।

২০০৭ সালের ২১ জুন তান্তার ফৌজদারি আদালত আল-তুরবিনি ও তার সহযোগী ফারাজকে মৃত্যুদণ্ড দেন। অন্য সহযোগীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ২০০৯ সালের জানুয়ারিতে মিসরের সর্বোচ্চ আপিল আদালত মৃত্যুদণ্ডসহ অন্যান্য সাজা বহাল রাখেন।

অবশেষে ২০১০ সালের ১৬ ডিসেম্বর আল-তুরবিনি ও ফারাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আল-তুরবিনির শৈশব নিয়েও মিসরের সংবাদমাধ্যমে নানা তথ্য প্রকাশিত হয়েছিল। কিছু প্রতিবেদনে দাবি করা হয়, ছোটবেলায় সেও রেলস্টেশনকেন্দ্রিক অপরাধীদের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছিল। তবে এসব তথ্য তার অপরাধের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা কিংবা দায়মুক্তি হতে পারে না। আল-তুরবিনির মৃত্যুর মধ্য দিয়ে একটি ভয়ংকর অপরাধী অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল।

পথশিশুমৃত্যুফাঁদভয়ংকরট্রেনচকলেট বিক্রিস্টেশনপ্রলোভনঅপরাধীঅপরাধ কিসসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ