শেরপুরে ব্যবসার নামে অধিক লাভের প্রলোভন দেখিয়ে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রমজান আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে টাকা ফেরত চেয়ে থানায় ভিড় করেছেন ভুক্তভোগীরা। এ পর্যন্ত ১১ জন লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের আশঙ্কা, পাওনা টাকা ফেরত না পেলে অনেকেই নিঃস্ব হয়ে পড়বেন।শনিবার (২৪ অক্টোবর) রাতে শেরপুর জেলা শহরের দীঘারপাড় মহল্লায় রমজান আলীর শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রমজান আলী শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের শুনিডুবারপাড় এলাকার এনামুল হকের ছেল...