Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপরাধ কিসসা

সুইডিশ পত্রিকায় সুইডেন আসলাম

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৫:৫০
শেয়ার করুন:
সুইডিশ পত্রিকায় সুইডেন আসলাম

ঢাকার অপরাধজগতের পরিচিত নাম শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’। ঢাকার বিমানবন্দর থেকে তাকে আবারও গ্রেপ্তারের খবর প্রকাশ করেছে সুইডেনের শত বছরের পুরোনো জনপ্রিয় সংবাদপত্র ‘আফটনব্লাডেট’। শনিবার তাদের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে পত্রিকাটি তার অপরাধজগতের অতীত, দীর্ঘ কারাবাস, সুইডেনের সঙ্গে নামের সম্পর্ক এবং নতুন করে গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরেছে।

‘সুইডেন আসলাম’ গ্রেপ্তার বাংলাদেশে—শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির লেখক মিননা হাকানিয়ার। প্রতিবেদনে বলা হয়েছে, ৬৪ বছর বয়সী শেখ মোহাম্মদ আসলাম থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে ঢাকার বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন। তার পাসপোর্টে ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা ছিল। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে পত্রিকাটি জানায়, প্রায় এক মাস ধরে তাকে নজরদারিতে রেখেছিল পুলিশ। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিবেদনে আসলামের অপরাধজগতের অতীতও তুলে ধরা হয়েছে। আফটনব্লাডেটের ভাষ্য অনুযায়ী, আশির দশক থেকেই ঢাকার অপরাধজগতে তাঁর নাম আলোচনায় আসতে শুরু করে। নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতের প্রভাবশালী ব্যক্তিদের একজন হয়ে ওঠেন তিনি। হত্যা, চাঁদাবাজি ও জমি নিয়ে বিরোধের মতো বিভিন্ন অপরাধের সঙ্গে তার নাম জড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদ সংস্থা বাসসের তথ্য উদ্ধৃত করে আফটনব্লাডেটের প্রতিবেদনে বলা হয়, তার বিরুদ্ধে মোট ২২টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে নয়টি হত্যা মামলা। ১৯৯৭ সালে গ্রেপ্তারের পর দীর্ঘ ২৭ বছর কারাগারে ছিলেন তিনি। ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান।

আসলামের ‘সুইডেন’ নামটির পেছনের গল্পও তুলে ধরেছে সুইডিশ সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, তার প্রথম স্ত্রী সুইডেনে বসবাস করতেন। আসলামও জীবনের কয়েক বছর দেশটিতে কাটিয়েছিলেন। সেখান থেকেই তার নামের সঙ্গে যুক্ত হয় ‘সুইডেন’ শব্দটি। পরে অপরাধজগতেও এই নামেই পরিচিতি পান তিনি।

তবে এবারের গ্রেপ্তারের পেছনে রয়েছে ঢাকার অপরাধজগতের আরেক পরিচিত মুখ খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলা। গত ২৮ এপ্রিল ঢাকার নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলাকারীদের গুলিতে নিহত হন টিটন। তদন্তকারীদের ধারণা, একটি গরুর হাটের ইজারা নিয়ে বিরোধ থেকে হত্যাকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ঢাকার পুলিশের মুখপাত্র মোহাম্মদ আখতার হোসেন বলেছেন, হত্যাকাণ্ডে আসলামের সম্পৃক্ততা কতটুকু, তা তদন্তের মাধ্যমে জানা যাবে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেছিল। আদালত পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন।

আফটনব্লাডেট সম্পর্কে

১৮৩০ সালে প্রতিষ্ঠিত সুইডিশ সংবাদপত্র আফটনব্লাডেট দেশটির অন্যতম পুরোনো ও বহুল প্রচারিত সংবাদমাধ্যম। স্টকহোম থেকে প্রকাশিত পত্রিকাটি সুইডেনের সংবাদ, রাজনীতি, অপরাধ, আন্তর্জাতিক ঘটনা, খেলাধুলা ও বিনোদন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এটি সুইডেনের সংবাদমাধ্যম প্রতিষ্ঠান শিবস্টেডের মালিকানাধীন।

দীর্ঘ ইতিহাসের পাশাপাশি ডিজিটাল সাংবাদিকতায়ও পত্রিকাটির উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। অনলাইন সংস্করণে নিয়মিত সংবাদ প্রকাশের পাশাপাশি অনুসন্ধানী প্রতিবেদন, বিশ্লেষণ ও সরাসরি সংবাদ পরিবেশন করে আফটনব্লাডেট।


সুইডেন আসলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে