Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কুহক

মালয়ের উড়ন্ত আতঙ্ক

কুহক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩
শেয়ার করুন:
মালয়ের উড়ন্ত আতঙ্ক

আঁকা : অনন্যা প্রমা

ঘরের বাঁশের বেড়ায় হঠাৎ তীক্ষ্ণ আঁচড়ের শব্দ। নিস্তব্ধ রাতের বাতাসে ভেসে এলো স্যাঁতসেঁতে কোনো কিছুর টেনে চলার ঘসঘসে শব্দ। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে গ্রামের মানুষ দেখল, অন্ধকার আকাশে জ্বলজ্বল করছে এক অদ্ভুত আলো। কাছে আসতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে— ওটা ধড় থেকে আলাদা হয়ে যাওয়া এক জীবন্ত মানবমুণ্ড, যার নিচে ঝুলছে রক্তমাখা নাড়িভুঁড়ি ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ!

মালয়েশিয়ার প্রাচীন লোককথার এই বিভীষিকার নাম পেনাঙ্গালান। জনশ্রুতি অনুযায়ী, এটি কালো জাদু বা তন্ত্রসাধনায় আসক্ত কোনো নারীর অভিশপ্ত রূপ। চিরযৌবন বা অসীম শক্তি লাভের আশায় নিষিদ্ধ আচার পালন করতে গিয়ে তার এই পরিণতি। বলা হয়, ভিনেগারের পাত্রে গলা পর্যন্ত ডুবিয়ে ধ্যান করার সময় হঠাৎ কারও শব্দে চমকে উঠে মাথা ঝাঁকাতেই ধড় থেকে মুণ্ডু বিচ্ছিন্ন হয়ে যায় আর গলার সঙ্গে টেনে বেরিয়ে আসে নাড়িভুঁড়ি। দিনের আলোয় ধড়ের সঙ্গে মাথা জুড়ে নিয়ে সাধারণ মানুষের মতো সমাজে মিশে থাকে; কিন্তু রাত নামলেই শুরু হয় রক্তের নেশায় অন্ধ শিকারযাত্রা।

পেনাঙ্গালানের প্রধান টার্গেট প্রসূতি মা, নবজাতক ও অন্তঃসত্ত্বা নারী। লোকবিশ্বাস মতে, নিঃশব্দে শিকারের ঘরের চালে ওত পেতে অদৃশ্য লম্বা জিভ বা কৌশলের সাহায্যে রক্ত শুষে নেয় সে। এতে আক্রান্ত নারীরা ধীরে ধীরে রহস্যজনক অসুস্থতায় নেতিয়ে পড়েন। তবে ভোরের আলো ফোটার আগেই তাকে লুকানো মস্তকহীন ধড়ে ফিরে এসে অঙ্গপ্রত্যঙ্গ গুছিয়ে নিতে হয়। এই উড়ন্ত আতঙ্ক রুখতে গ্রামবাসী মরিয়া কৌশল নিত। ঘরের চারপাশে কাঁটাযুক্ত লতা বা ডাল বেঁধে রাখা হতো, যাতে ঝুলন্ত নাড়িভুঁড়ি তাতে জড়িয়ে আটকে যায়। কাছে রাখা হতো কাঁচি বা সুপারি কাটার যন্ত্র; এমনকি ভোর হওয়ার আগে তার লুকানো ধড় উল্টে দেওয়া বা তাতে কাচের গুঁড়া ঢেলে দেওয়ার মতো লোকবিশ্বাসও প্রচলিত ছিল।

থাইল্যান্ডে ক্রাসু, ফিলিপাইনে মানানাঙ্গাল নামে পরিচিত এটি। প্রসবকালীন মৃত্যু বা অজানা রোগের ভয় থেকেই হয়তো মানুষ এমন গা-ছমছমে কল্পকাহিনি গড়ে তুলেছিল।

 

উড়ন্তআতঙ্কস্যাঁতসেঁতেনাড়িভুঁড়িঅঙ্গপ্রত্যঙ্গবিভীষিকালোককথানিষিদ্ধতন্ত্রসাধনাঅভিশপ্তকুহক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ