ঘরের
বাঁশের বেড়ায় হঠাৎ তীক্ষ্ণ আঁচড়ের
শব্দ। নিস্তব্ধ রাতের বাতাসে ভেসে এলো স্যাঁতসেঁতে
কোনো কিছুর টেনে চলার ঘসঘসে
শব্দ। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে
গ্রামের মানুষ দেখল, অন্ধকার আকাশে জ্বলজ্বল করছে এক অদ্ভুত
আলো। কাছে আসতেই গায়ে
কাঁটা দিয়ে ওঠে— ওটা
ধড় থেকে আলাদা হয়ে
যাওয়া এক জীবন্ত মানবমুণ্ড,
যার নিচে ঝুলছে রক্তমাখা
নাড়িভুঁড়ি ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ!
মালয়েশিয়ার
প্রাচীন লোককথার এই বিভীষিকার নাম
পেনাঙ্গালান। জনশ্রুতি অনুযায়ী, এটি কালো জাদু
বা তন্ত্রসাধনায় আসক্ত কোনো নারীর অভিশপ্ত
রূপ।...