Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খোলা হাওয়া

দুর্লভ লেমুরের খোঁজে মাদাগাস্কারে

ফাতিমা জাহান
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭
দুর্লভ লেমুরের খোঁজে মাদাগাস্কারে

গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরি হওয়ার পর ছোট্ট, আদুরে এই প্রাণী নিয়ে মানুষের বেশ আগ্রহ তৈরি হয়েছে। তাই পাঠকের জন্য মাদাগাস্কার দ্বীপে গিয়ে লেমুর দেখার গল্প শুনিয়েছেন ফাতিমা জাহান

মধ্য দুপুরে নুসি কোম্বা দ্বীপের কাছাকাছি থামল স্পিডবোট। পানির রঙ এখানে স্বচ্ছ পান্না সবুজ। সূর্যের আলো পড়ছে আর মনে হচ্ছে, এর মধ্য দিয়ে ঝকমকিয়ে উঠছে বিদ্যুৎ। দ্বীপের রঙ ঘন সবুজ। আর তটের রঙ সাদা। সবুজ দ্বীপ, সাদা তট আর এদিকে পান্না সবুজ জল মিলে মোহনীয় এক সৌন্দর্য উপহার দিয়েছে।

আফ্রিকার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ভারত মহাসাগরের মধ্যে অনেক দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত এক দেশ মাদাগাস্কার। প্রায় ১৭ কোটি বছর আগে ভূগর্ভে ভূমিকম্পের কারণে আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মাদাগাস্কার। তখন থেকে দেশটিতে পশুপাখি যা রয়ে গিয়েছে, তারা অন্য কোথাও যেতে পারেনি বা অন্য দেশের পশুপাখিও এখানে আসতে পারেনি। এ কারণে মাদাগাস্কারে যত পশুপাখি রয়েছে, তারা সবাই একক ও অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। এই পশুপাখি পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। মাত্র দুই হাজার বছর আগে মাদাগাস্কারে জনবসতি গড়ে ওঠে। যারা অন্য ভূখণ্ড থেকে এসেছে, তারা সবাই আফ্রিকান নয়। এক-তৃতীয়াংশ মানুষ সাগর পাড়ি দিয়ে এসেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে। তাই এই বিচ্ছিন্ন ভূখণ্ডে মালয় চেহারার অনেকে মানুষ দেখতে পাওয়া যায়। অনেক ভারতীয় আছে, যারা প্রায় দুইশ বছর আগে ব্যবসা করতে এখানে এসে থিতু হয়েছে। মাদাগাস্কার ফ্রেঞ্চ প্রোটেক্টরেট ছিল। তাই প্রচুর ফরাসি নাগরিক এখানে এসে পাকাপাকিভাবে থেকে গিয়েছে।

যেখানে দাঁড়িয়ে ছিলাম সেখানেই বিভিন্ন ধরনের লেমুর এসে গাছে গাছে লাফালাফি করতে লাগল

মাদাগাস্কারের জাতীয় পশু লেমুর। লেমুর শুধু মাদাগাস্কারেই দেখতে পাওয়া যায়। এখানকার বিশেষ কিছু দ্বীপে এদের পাওয়া যায়। সেরকম একটি দ্বীপ নুসি কোম্বা। আমি নুসি বে দ্বীপে এসেছি ছুটি কাটাতে। সেখান থেকে নুসি কোম্বা স্পিডবোটে করে যেতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। আগের দিন আমি একটা প্যাকেজ বুক করেছি। সকাল ৮টায় রিসোর্ট থেকে বের হলাম স্পিডবোট ধরতে। আমি ছাড়া স্পিডবোটের বাকি যাত্রীরা ইউরোপীয়।

উত্তাল নীল জলরাশি কেটে কেটে একসময় আমাদের বোট নুসি কোম্বায় এসে পৌঁছাল। নানা দেশের বিভিন্ন ধরনের দ্বীপে গিয়েছি; কিন্তু নুসি কোম্বা দ্বীপের মতো এমন সুন্দর দ্বীপ আর দ্বিতীয়টি দেখিনি। সামনে রাজহাঁসের পালকের মতো সাদা তট আর তারও সামনে গাঢ় নীল জলরাশি। গাইড নিয়ে চলল সামনের জঙ্গলের ভেতরে। খানিকটা হেঁটে, খানিকটা পাহাড়ের চড়াই বেয়ে আমরা জঙ্গলের ভেতর পৌঁছে গেলাম। জঙ্গলে বেশ কিছু আম, কাঁঠাল, তেঁতুল, ত্বীন, রেমি, নারকেল, ট্রাভেলার্স ট্রি ইত্যাদি গাছ আছে। এসব গাছের ডালপালা এতই ঘন যে সূর্যের আলো মাটি অবধি পৌঁছাতে পারছে না। সাদা-কালো আর লম্বা লেজওয়ালা বিড়ালের মতো একটা প্রাণীকে তরতর করে সামনের গাছে উঠে যেতে দেখলাম। তার পেছন পেছন আরেকটি। এদের লম্বা লেজ কালো। আর কোথাও যেতে হলো না, যেখানে দাঁড়িয়ে ছিলাম সেখানেই বিভিন্ন ধরনের লেমুর এসে গাছে গাছে লাফালাফি করতে লাগল। এদের মাঝে কারও কারও গায়ের রঙ বাদামি।

মাদাগাস্কারের নুসি কোম্বা দ্বীপে লেমুর। ছবি: লেখকএই দ্বীপে কোনো মানুষ বাস করে না। শুধু যারা লেমুরদের দেখাশোনা করে, তারা দিনের বেলায় থাকে। লেমুর দেখায় এতই ব্যস্ত ছিলাম যে, আর কোনো দিকে খেয়াল করছিলাম না। হঠাৎ একটা নরম হাত আমার ডান কাঁধে রাখল। একটু ঘুরতেই দেখি, একটি লেমুর আমার কাঁধে এসে বসেছে। এতদিন মানুষ আমার কাঁধে চেপে বসত, এখন লেমুর! তবে সে কয়েক সেকেন্ডের বেশি কাঁধে থাকল না।

আমাদের দলটি ভিড় করে কী যেন দেখছিল। আমি দলছাড়া মানুষ। তাই অন্যদিকে ঘুরছিলাম। বনরক্ষীদের একজন বলল, ‘তুমি রিং-টেইলড লেমুর দেখবে না?’ দেখবো না মানে!

আমিও যোগ দিলাম সেই ভিড়ে। ধূসর শরীর ও লম্বা লেজ। লেজে সাদা আর কালো রিংয়ের মতো দাগ কাটা। এরা এত অস্থির আর চঞ্চল যে এক জায়গায় স্থির থাকে না। ভিড় দেখে তারা দুজন তিড়িংবিড়িং লাফিয়ে ঘন জঙ্গলে মিলিয়ে গেল। লেমুর জগতে এরাই সবচেয়ে দুর্লভ।

লেমুরের জন্ম আজ থেকে সাত কোটি বছর আগে মাদাগাস্কারে। তার আগেই মাদাগাস্কার দেশটি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দেশটির জাতীয় পশুও লেমুর।

লেমুর সমাজ মাতৃতান্ত্রিক। প্রিয় খাবার কাঁচা ফল ও ফুল। একটি লেমুর ১৬ থেকে ২০ বছর অবধি বেঁচে থাকতে পারে। মাদাগাস্কারে প্রায় ১০০ প্রজাতির লেমুর দেখতে পাওয়া যায়। লেমুর খুব একটা শব্দ করে না। এতক্ষণ জঙ্গলের ভেতর থেকেও ওদের একটা আওয়াজও শুনলাম না। এরা রাতজাগা প্রাণী।

আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে নিজেদের একটি গন্ধমাখা গ্রন্থিতে লেজ ঘষে তা দুর্গন্ধময় করে প্রতিপক্ষের মুখে আঘাত করে। এতেই প্রতিপক্ষ ঘায়েল হয়ে যায়।

আমি যে গাছের সামনে দাঁড়িয়ে আছি, সেখানেও দুটি লেমুর মনের আনন্দে লেজ ঝুলিয়ে পাকা আম খাচ্ছে। জঙ্গলের নানা জায়গায় লেমুর লাফিয়ে বেড়াচ্ছে। এই বিরল প্রাণীটি দেখার ইচ্ছা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো, এদের এই গহিন দ্বীপেই মানায়। এরা এখানেই সাবলীল।

মাদাগাস্কারগাজীপুর সাফারি পার্কলেমুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে