Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় পড়াশোনা

নবম-দশম শ্রেণি (বাংলা প্রথম পত্র)

আম-আঁটির ভেঁপু

গুলবদন রোজী, সহকারী শিক্ষক (বাংলা), দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০২:৩৯
আম-আঁটির ভেঁপু

গ্রাফিকস: আগামীর সময়

মূল ভাব ও জ্ঞানমূলক প্রশ্ন

‘আম-আঁটির ভেঁপু’ মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০) রচিত জনপ্রিয় উপন্যাস ‘পথের পাঁচালী’র একটি অংশ, যাকে আমরা ছোটগল্প বলতে পারি। গল্পটি গ্রামীণ জীবনে প্রকৃতি-ঘনিষ্ঠ দুই ভাইবোনের জীবনালেখ্য।

গ্রামীণ পটভূমিতে রচিত গল্পটি অপু ও দুর্গা নামের দুই ভাইবোনের শৈশব এবং

তাদের পারস্পরিক সম্পর্ক, প্রকৃতির সান্নিধ্য ও দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠার চিত্র তুলে ধরে। অপু ও দুর্গার শৈশবের দুরন্তপনা, খেলাধুলা, প্রকৃতির প্রতি আকর্ষণ এবং পারস্পরিক সম্পর্কের গভীরতাই গল্পটির প্রাণ। অপু ও দুর্গা হতদরিদ্র পরিবারের সন্তান। কিন্তু

‘আম-আঁটির ভেঁপু’ গল্পটিতে ছাপিয়ে উঠেছে গ্রামীণ শিশুর চিরন্তন শৈশব।

গ্রামীণ ফল-ফলাদি আহারের আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল গল্পটিকে চিরকালের মানুষের চিরায়ত শৈশবকেই যেন স্মরণ করিয়ে দেয়। হরিহর ও সর্বজয়ার দারিদ্র্যপীড়িত জীবন এবং অভাবের মধ্যেও টিকে থাকার সংগ্রামও ফুটে উঠেছে সমানতালে। এই গল্পের হরিহর দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত এবং সর্বজয়া বাঙালি শাশ্বত পল্লীজননীর প্রতিনিধি।

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর:

১. বিভূতিভূষণের পেশা কী ছিল?

উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পেশা ছিল শিক্ষকতা।

২. গোয়ালিনীর নাম কী?

উত্তর: গোয়ালিনীর নাম স্বর্ণ।

৩. ‘রোয়াক’ কী?

উত্তর: রোয়াক হলো ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা।

৪. হরিহর কার বাড়িতে কাজ করে?

উত্তর: হরিহর অন্নদা রায়ের বাড়িতে কাজ করে।

৫. অপুর বাক্সটি কীসের ছিল?

উত্তর: অপুর বাক্সটি টিনের ছিল।

৬. আজকাল লক্ষ্মী কোথায় বাঁধা পড়েছে?

উত্তর: আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা।

৭. হরিহর বাড়ি ফিরে কাকে খুঁজছিলেন?

উত্তর: হরিহর বাড়ি ফিরে অপুকে খুঁজছিলেন।

৮. ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কোন পূজার উল্লেখ আছে?

উত্তর: ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে লক্ষ্মীপূজার উল্লেখ আছে।

৯. দুর্গা কোন গাছতলা থেকে অপুকে ডেকেছিল?

উত্তর: দুর্গা কাঁঠাল গাছতলা থেকে অপুকে ডেকেছিল।

১০. বিভূতিভূষণ কোন কলেজ থেকে পড়াশোনা করেন?

উত্তর: বিভূতিভূষণ কলকাতা রিপন কলেজ থেকে পড়াশোনা করেন।

আম-আঁটির ভেঁপুবাংলানবম শ্রেণিদশম শ্রেণি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise