কিছু বিষয়ে পড়াশোনা করে ক্যারিয়ারে ভালো করা যায় না, এমন ধারণা সমাজে প্রচলিত রয়েছে। বাংলা তেমনই একটি বিষয়। সেই ভ্রান্তি দূর করতে ‘বাংলা পড়ে শেষ পর্যন্ত কী করা যায়?’ প্রশ্নের উত্তর খুঁজেছেন স্বর্ণা রায়
অনেকে মনে করেন শিক্ষকতা বা লেখালেখির গণ্ডির মধ্যেই বাংলা বিভাগের শিক্ষার্থীদের ক্যারিয়ার সীমাবদ্ধ; কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। বাংলায় পড়াশোনা করে সরকারি চাকরির পাশাপাশি আরও নানামুখী ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।
সরকারি চাকরি
বাংলা নিয়ে পড়লে সরকারি চাকরির ক্ষেত্র সংকুচিত হয়ে যায়— এমন ধারণা...