Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যারিয়ার ক্লাব

চাকরি আছে বাংলায়

স্বর্ণা রায়
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:৩৯
চাকরি আছে বাংলায়

মডেল: সিনথিয়া আলম। ছবি: সাজ্জাদ হোসেন

কিছু বিষয়ে পড়াশোনা করে ক্যারিয়ারে ভালো করা যায় না, এমন ধারণা সমাজে প্রচলিত রয়েছে। বাংলা তেমনই একটি বিষয়। সেই ভ্রান্তি দূর করতে ‘বাংলা পড়ে শেষ পর্যন্ত কী করা যায়?’ প্রশ্নের উত্তর খুঁজেছেন স্বর্ণা রায় 

অনেকে মনে করেন শিক্ষকতা বা লেখালেখির গণ্ডির মধ্যেই বাংলা বিভাগের শিক্ষার্থীদের ক্যারিয়ার সীমাবদ্ধ; কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। বাংলায় পড়াশোনা করে সরকারি চাকরির পাশাপাশি আরও নানামুখী ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।

সরকারি চাকরি

বাংলা নিয়ে পড়লে সরকারি চাকরির ক্ষেত্র সংকুচিত হয়ে যায়— এমন ধারণার বাস্তব কোনো ভিত্তি নেই। বিসিএসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় এই বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারেন। প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, করসহ বিভিন্ন ক্যাডারে আবেদনের সুযোগ রয়েছে।

বিশেষ করে বিসিএস পরীক্ষার বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলি, সমাজ ও সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত অংশে বাংলা বিভাগের অ্যাকাডেমিক পড়াশোনা কাজে লাগতে পারে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য শুধু বিভাগীয় জ্ঞান যথেষ্ট নয়; সামগ্রিক সিলেবাস প্রস্তুত করতে হয়।

করপোরেট জগতে

বাংলা বিভাগের শিক্ষার্থীদের জন্য করপোরেট চাকরির সুযোগও এখন আগের তুলনায় বিস্তৃত। একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ডকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সহজ ও আকর্ষণীয় ভাষায় বার্তা তৈরি করা, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট প্রস্তুতকরণ কিংবা জনসংযোগের কাজ— এসব ক্ষেত্রে শক্তিশালী ভাষা ও লেখার দক্ষতা গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপনী সংস্থা, ই-কমার্স প্রতিষ্ঠান, মিডিয়া হাউজ এবং প্রযুক্তি কোম্পানিতে কনটেন্ট রাইটার, কপিরাইটার, কমিউনিকেশন এক্সিকিউটিভ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও ব্র্যান্ড কমিউনিকেশনের মতো পদে বাংলা বিভাগের শিক্ষার্থীরা কাজ করতে পারেন।

যারা পড়ানো, গবেষণা এবং অ্যাকাডেমিক পরিবেশে কাজ করতে আগ্রহী, তাদের জন্য বাংলা একটি কার্যকর বিষয় হতে পারে

শিক্ষকতায় বড় সুযোগ

বাংলা বিভাগের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে পরিচিত কর্মক্ষেত্র শিক্ষকতা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষকতার সুযোগ রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহীরা স্নাতকোত্তরের পর এমফিল বা পিএইচডির মাধ্যমে অ্যাকাডেমিক ক্যারিয়ারেও যেতে পারেন।

সরকারি কলেজে শিক্ষকতা করার ক্ষেত্রে বিসিএস শিক্ষা ক্যাডারও একটি গুরুত্বপূর্ণ পথ। ফলে যারা পড়ানো, গবেষণা এবং অ্যাকাডেমিক পরিবেশে কাজ করতে আগ্রহী, তাদের জন্য বাংলা একটি কার্যকর বিষয় হতে পারে।

গণমাধ্যম ও প্রকাশনায় সম্ভাবনা

লেখালেখি ও ভাষা ব্যবহারে আগ্রহী শিক্ষার্থীদের জন্য গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে রিপোর্টিং, সাব-এডিটিং, উপস্থাপনা, কনটেন্ট তৈরি, স্ক্রিপ্ট লেখা ও প্রডাকশনের বিভিন্ন কাজে এই বিভাগের শিক্ষার্থীরা যুক্ত হতে পারেন।

প্রকাশনা শিল্পেও রয়েছে নানা ধরনের কাজ। প্রুফ দেখা, অনুবাদ, পাণ্ডুলিপি সম্পাদনা ও বইয়ের কনটেন্ট প্রস্তুতের মতো পেশায় ভাষাজ্ঞান সরাসরি কাজে লাগে। আবৃত্তি, অনুষ্ঠান উপস্থাপনা ও সৃজনশীল লেখালেখিও আগ্রহী শিক্ষার্থীদের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র।

গবেষণা ও উন্নয়ন খাত

বাংলা সাহিত্যের পাশাপাশি ভাষা, সংস্কৃতি, লোকজ ঐতিহ্য, সমাজ ও ইতিহাস নিয়ে গবেষণার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন উন্নয়ন সংস্থায় গবেষণা, ডকুমেন্টেশন, কমিউনিকেশন ও প্রকল্পভিত্তিক কাজের সুযোগ তৈরি হতে পারে।

তবে এ ধরনের ক্যারিয়ারে যেতে হলে শুধু অ্যাকাডেমিক ডিগ্রি নয়; গবেষণাপদ্ধতি, তথ্য বিশ্লেষণ, রিপোর্ট লেখা, ইংরেজি ভাষা এবং প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতাও অর্জন করা জরুরি।

বিদেশে পড়াশোনা

অনেকেই মনে করেন, বাংলা নিয়ে পড়াশোনা করলে বিদেশে উচ্চশিক্ষার পথ বন্ধ হয় হয়ে যায়। অথচ এ ধারণাও সত্য নয়। দক্ষিণ এশীয় স্টাডিজ, ভাষাবিজ্ঞান, সাহিত্য, কালচারাল স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক পলিসি কিংবা দর্শনের মতো আন্তঃবিষয়ক ক্ষেত্রে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও স্কলারশিপের সুযোগ পাওয়া যায়। ফুলব্রাইট, চেভেনিং বা এরাসমাস মুনডুসের মতো বৃত্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফান্ডিংয়ের সুযোগও থাকে। আর এ ধরনের উচ্চশিক্ষা গ্রহণ দেশের পাশাপাশি বিদেশেও নানা পেশায় ক্যারিয়ার গড়তে সহায়তা করে।

পড়াশোনাচাকরিবাংলানিয়োগবিসিএস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!