নবম-দশম শ্রেণি (বাংলা প্রথম পত্র)
কপোতাক্ষ নদ অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর

১১: ‘মরমে’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মরমে’ শব্দের অর্থ মনে বা হৃদয়ে।
১২. মধুসূদন দত্তের সর্বদা কার কথা মনে পড়ে?
উত্তর : মধুসূদন দত্তের সর্বদা কপোতাক্ষ নদের কথা মনে পড়ে।
১৩. কপোতাক্ষের কলকল ধ্বনি শুনে কবির কী হয়?
উত্তর: কপোতাক্ষের কলকল ধ্বনি শুনে কবির ভ্রান্তি হয়।
১৪. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
উত্তর: মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি ‘মেঘনাদবধ কাব্য’।
১৫. মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যের নাম কী?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যের নাম ‘বীরাঙ্গনা কাব্য’।
বহুনির্বাচনি প্রশ্ন
১. পাশ্চাত্যের জীবনযাপনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা মাইকেল মধুসূদন দত্তকে কোন ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে?
ক) ইংরেজি ভাষায় √ খ) ফরাসি ভাষায় গ) পর্তুগিজ ভাষায় ঘ) গ্রিক ভাষায়
২. কোন ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার যথার্থ বিকাশ ঘটে?
ক) ইংরেজি খ) ফারসি গ) সংস্কৃত ঘ) বাংলা √
৩. কোনটি মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি?
ক) দিবারাত্রির কাব্য খ) মেঘনাদবধ কাব্য √ গ) দুঃখী জননীর কাব্য
ঘ) ত্রয়োদশপদী কাব্য
৪. ‘কৃষ্ণকুমারী’ মাইকেল মধুসূদন দত্তের কী ধরনের রচনা?
ক) কাব্য খ) উপন্যাস গ) প্রহসন ঘ) নাটক √
৫. স্কুলজীবন শেষে মাইকেল মধুসূদন দত্ত কলকাতার কোন কলেজে ভর্তি হন?
ক) হিন্দু কলেজে √
খ) প্রেসিডেন্সি কলেজে
গ) সেন্ট পল কলেজে
ঘ) সেন্ট জেভিয়ার্স কলেজে
৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় তৃষ্ণার জন্য কবির অনুরাগ ফুটে উঠেছে কোন বিষয়টির প্রয়োগের মাধ্যমে?
ক) জুড়াই এ কান আমি ভ্রান্তি ছলনে √ খ) বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
গ) কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে ঘ) আর কি হে হবে দেখা?
৭. ‘আর কি হে হবে দেখা?’— কবি কার সঙ্গে দেখা হওয়ার বাসনা ব্যক্ত করেছেন?
ক) মাতৃভূমি খ) কপোতাক্ষ নদ √
গ) বঙ্গ-বান্ধব ঘ) পিতা-মাতা
৮. কপোতাক্ষ নদ প্রজা হিসেবে রাজরূপী কাকে কর দেয়?
ক) কবিকে খ) কবির জন্মভূমিকে
গ) সাগরকে √ ঘ) গ্রামীণ প্রকৃতিকে
৯. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক) বীরাঙ্গনা খ) ব্রজাঙ্গনা গ) চতুর্দশপদী কবিতাবলী √
ঘ) মেঘনাদবধ কাব্য
১০. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি কী প্রকাশ করেছেন?
ক) প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা খ) নদীর প্রতি ভালোবাসা ও স্মৃতির গভীরতা √
গ) মাতৃভূমির প্রতি বিরাগ ঘ) শৈশবের প্রতি অনীহা
১১. ‘ভ্রান্তির ছলনে’ শব্দগুচ্ছের অর্থ কী?
ক) ভুল করা খ. স্মৃতির বিভ্রান্তি গ) বাস্তব অভিজ্ঞতা ঘ) মনের কল্পনা √
১২. ‘আর কি হে হবে দেখা?’— এই বাক্যে কবি কোন অনুভূতি প্রকাশ করেছেন?
ক) আনন্দ খ) বিষণ্নতা √ গ) শৈশবের স্মৃতি ঘ) আশা
১৩. নিচের যেটি সনেটের বৈশিষ্ট্য–
i) আট চরণ, চৌদ্দ মাত্রা ii) চৌদ্দ চরণ, চৌদ্দ মাত্রা iii) ভাবসংহত সুনির্দিষ্ট
১৪. নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii √ ঘ) i, ii ও iii
১৫. মাইকেল মধুসূদন দত্ত নিম্নলিখিত গ্রন্থসমূহ রচনা করেছেন, যার মধ্যে কাব্যগ্রন্থ হলো—
i) চতুর্দশপদী কবিতাবলি ও বীরাঙ্গনাকাব্য ii) মেঘনাদবধ ও ব্রজাঙ্গনা কাব্য
iii) পদ্মাবতী ও একেই কি বলে সভ্যতা
১৬. নিচের কোনটি সঠিক?
ক) i ও ii √ খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭. মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন সংখ্যা কতটি?
ক) ১ টি খ) ২টি √
গ) ৩টি ঘ) ৪ টি
সমাপ্ত



